IPL 2022: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বইয়ের সামনে আজ লখনউ, এই নজিরগুলি তৈরি হতে পারে ম্যাচে
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আইপিএল-এর সফলতম মুম্বই আজ মুখোমুখি লখনউয়ের, দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে
পর পর ম্যাচ হেরে চলতি আইপিএল-এ বেশ বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরদের এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোই বিরাট চ্যালেঞ্জ। চেন্নাইও চার ম্যাচ হেরে আগের ম্যাচে জয়ের দেখা পেয়েছে। বাণিজ্য নগরীর দলটির সমর্থকদের একটাই প্রার্থনা ছন্দে ফিরুক প্রিয় দল। শনিবার আইপিএল-এর প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। এক নজরে দেখে নিন এই ম্যাচে দুই দলের কোন ক্রিকেটার কোন নজিরের সামনে দাঁড়িয়ে।

মুম্বইয়ের জার্সিতে ফিল্ডার হিসেবে নজিরের সামনে কাইরন পোলার্ড:
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনটি ক্যাচ নিলেই আইপিএল-এর ইতিহাসে একটা দলের হয়ে ১০০টি ক্যাচ নেওয়ার নজির গড়বেন কাইরন পোলার্ড। এই পরিসংখ্যানে ক্ষেত্রে উইকেটরক্ষকদের ধরা হয়নি। উইকেটরক্ষক ছাড়া বাকি ফিল্ডারদের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুই হাজার রানের সামনে সূর্যকুমার যাদব:
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে টি-২০ ক্রিকেটে দুই হাজার রান এই ম্যাচেই পূর্ণ করতে পারেন সূর্যকুমার যাদব। এর জন্য লখনউ-এর বিরুদ্ধে ৫৭ রান করতে হবে সূর্যকুমারকে।

আইপিএল-এ এক হাজার রানের সামনে মার্কাস স্টইনিস:
মার্কাস স্টইনিস এই ম্যাচে আর ৪৮ রান করলে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন।

আইপিএল-এ ২৫০০ রানের সামনে কুইন্টন ডি কক:
কুইন্টন ডি ককের সামনে এই ম্যাচে আইপিএল কেরিয়ারে আড়াই হাজার রান পূরণ করার হাতছানি। পুরনো দলের বিরুদ্ধে ৫৬ রান করলেই এই কৃতিত্ব অর্জন করবেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান।

অন্যান্য নজির:
টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হতে হলে জয়দেব উনাদকাটের প্রয়োজন আর তিনটি উইকেট। দু'টি উইকেট পেলে আইপিএল-এ পঞ্চাশ উইকেটের নজির স্পর্শ করবেন শাহবাজ নাদিম। ৯টি চার মারলে কে এল রাহুল তিনশোটি চার মারার নজির গড়বেন আইপিএল-এ। আর ৬০ রান করলে আইপিএল-এ এক হাজার রান পূরণ করবেন দীপক হুডা।

অন্যান্য নজির:
টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হতে হলে জয়দেব উনাদকাটের প্রয়োজন আর তিনটি উইকেট। দু'টি উইকেট পেলে আইপিএল-এ পঞ্চাশ উইকেটের নজির স্পর্শ করবেন শাহবাজ নাদিম। ৯টি চার মারলে কে এল রাহুল তিনশোটি চার মারার নজির গড়বেন আইপিএল-এ। আর ৬০ রান করলে আইপিএল-এ এক হাজার রান পূরণ করবেন দীপক হুডা।












Click it and Unblock the Notifications