IPL 2022: লখনউ বনাম গুজরাত ম্যাচে হতে পারে একাধিক নজির, জেনে নিন কোন কোন ক্রিকেটারের সামনে রয়েছে সুযোগ

IPL 2022: জিতলেই প্লে-অফ নিশ্চিত লখনউয়ের, হার্দিকের দল লড়বে প্রথম দুইয়ের জন্য, একাধিক নজির হতে পারে এই ম্যাচে

প্লে-অফের টিকিট কনফার্ম করার লক্ষ্যে মঙ্গলবার গুজরাত টাইটানসের বিরুদ্ধে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্ট। এই ম্যাচে জিততে পারলে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ কনফার্ম করবে কে এল রাহুলের দল। অপর দিকে, গুজরাত যদি জেতে তা হলে প্রথম দুইয়ে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলবে তারা। এক নজরে দেখে নিন এই ম্যাচে দুই দলের কোন কোন ক্রিকেটার বিভিন্ন নজিরে সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন।

টি-২০ কেরিয়ারে ৪০০০ রানের সামনে মার্কাস স্টইনিস:

টি-২০ কেরিয়ারে ৪০০০ রানের সামনে মার্কাস স্টইনিস:

মাত্র ১৬ রান করলে টি-২০ কেরিয়ারে চার হাজার রানের মাইলস্টোন অর্জন করবেন মার্কাস স্টইনিস। পাশাপাশি পাঁচটি ছয় মারলে আইপিএল-এ পঞ্চাশটি ছয় মারার নজির গড়বেন তিনি।

উইকেটরক্ষক হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক অর্ধ শতরান করার হাতছানি ডি ককের সামনে:

উইকেটরক্ষক হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক অর্ধ শতরান করার হাতছানি ডি ককের সামনে:

এই ম্যাচে অর্ধ শতরান করতে পারলে টি-২০ ক্রিকেটে একক ভাবে সর্বাধিক অর্ধ শতরানকারী উইকেটরক্ষক ব্যাটসম্যান হবেন কুইন্টন ডি কক। কামরান আকমালের সঙ্গে এই মুহূর্তে ৪৮টি অর্ধ শতরান করে যৌথভাবে এই রেকর্ডের মালিক কুইন্টন। পাশাপাশি ছয়টি ছয় মারলে আইপিএল-এ ১০০টি ছয়ের মালিক হবেন ডি কক।

টি-২০ ক্রিকেটে ৪৫০ উইকেটের সামনে রশিদ খান:

টি-২০ ক্রিকেটে ৪৫০ উইকেটের সামনে রশিদ খান:

রশিদ খানের সমানে সুযোগ থাকলে টি-২০ কেরিয়ারে ৪৫০টি টি-২০ উইকেটের মালিক হওয়ার। এই কৃতিত্ব অর্জন করতে হলে তাঁর প্রয়োজন মাত্র চারটি উইকেট।

টি-২০ ক্রিকেটে ১০০টি ক্যাচ ধরার নজির গড়ার পথে হার্দিক পান্ডিয়া:

টি-২০ ক্রিকেটে ১০০টি ক্যাচ ধরার নজির গড়ার পথে হার্দিক পান্ডিয়া:

হার্দিক পান্ডিয়া এই ম্যাচে একটি উইকেট পেলে টি-২০ ক্রিকেটে শততম ক্যাচটি ধরার নজির গড়ে ফেলবেন। পাশাপাশি চারটি উইকেট সংগ্রহ করলে আইপিএল-এ ৫০টি উইকেটের মালিক হবেন হার্দিক পান্ডিয়া।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

ছয়টি উইকেট পেলে আইপিএল-এ শততম উইকেটের মালিক হবেন মহম্মদ শামি। পাঁচটি ছয় মারলে শুভমান গিল আইপিএল-এ ৫০টি ছয় মারার নজির গড়বেন। দু'টি উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ১০০টি উইকেটের মালিক হবে দুশমন্ত চামিরা।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

কুইন্টন ডি কক যদি এই ম্যাচে ১০০টি ছয় মারার নজির স্পর্শ করতে পারেন তা হলে এবি ডেভিলিয়ার্স, ডেভিড মিলার এবং ফাফ ডু প্লেসিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির স্পর্শ করবেন তিনি। এই ম্যাচে জেসন হোল্ডার তিন উইকেট পেলে ডোয়েন ব্র্যাভো, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের পর পঞ্চম ক্যারিবিয়ান হিসেবে পঞ্চাশটি উইকেটের মালিক হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+