IPL 2022: পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচে রাহানে-নারিন সহ এই তারকাদের সামনে বিভিন্ন নজির স্পর্শের হাতছানি
পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচে রাহানে-নারিন সহ এই তারকাদের সামনে বিভিন্ন নজির স্পর্শের হাতছানি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আকস্মিক হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স ওয়ংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। কেকেআর যেমন জয়ের সরণিতে ফেরার চেষ্টা করবে, তেমন জয়ের ছন্দ ধরে রাখার চেষ্টা করবে পাঞ্জাব কিংস। এই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের সামনেই থাকবে একাধিক নজির গড়ার হাতছানি। এক নজরে দেখে নেওয়া যাক কী কী নজির তৈরি হতে পারে এই দিনের ম্যাচে।

টিম সাউদি’র ২৫০টি টি-২০ উইকেট:
নিউজিল্যান্ডের কোনও ক্রিকেটার এখনও পর্যন্ত টি-২০ ফরম্যাটে ২৫০ উইকেট স্পর্শ করতে পারেননি। এই ম্যাচে সাউদির কাছে সুযোগ থাকবে সেই মাইলস্টোন গড়ার। ২৫০টি টি-২০ উইকেট পেতে সাউদির প্রয়োজন মাত্র ২টি উইকেট।

কলকাতার জার্সিতে অর্ধশত ম্যাচ:
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইট রাইডার্সের জার্সিতে এই ম্যাচে খেলার সুযোগ পেলে সেটি কলকাতার হয়ে উমেশের পঞ্চাশ নম্বর ম্যাচ হবে। প্রথম বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে কেকেআর-এর হয়ে পঞ্চাশতম ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।

চার হাজার টি-২০ রানের সামনে দাঁড়িয়ে ময়াঙ্ক আগারওয়াল:
টি-২০ ক্রিকেটে চার হাজার রানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ময়াঙ্ক আগারওয়াল। এই ম্যাচে ৫১ রান করতে পারলেই টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে পারবেন টি-২০ ক্রিকেটে।

চার হাজার আইপিএল রানের হাতছানি অজিঙ্ক রাহানের সামনে:
আইপিএল কেরিয়ারে চার হাজার রান পূর্ণ করার দোরগোড়ায় দাঁড়িয়ে অজিঙ্ক রাহানে। আইপিএলকে পাখির চোখ করে জাতীয় দলে ফিরে আসার লড়াই চালানো রাহানের কাছে যা বিরাট প্রাপ্তি।

জোড়া নজিরের সামনে জনি বেয়ারস্ট্রো:
এই ম্যাচে জোড়া নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন জনি বেয়ারস্ট্রো। এই ম্যাচে একটি চার মারলে চার মারার সেঞ্চুরি করবেন জনি। অপর দিকে, চারটি ছয় মারলে আইপিএল-এ ৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আইপিএল-এ এক হাজার রানের সামনে দাঁড়িয়ে সুনীল নারিন:
মূলত বোলার হলেও ব্যাট হাতে সমীহ আদায় করে নিয়েছেন সুনীল। তিনি এখনও পর্যন্ত ৯৬৬ রান করেছেন সুনীল নারিন। এই ম্যাচে হাজার রান করতে গেলে সুনীলকে আর ৩৪ রান করতে হবে।












Click it and Unblock the Notifications