IPL 2022: কলকাতা বনাম লখনউ ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, দেখে নিন কে কোন কৃতিত্ব অর্জন করতে পারবেন

IPL 2022: কলকাতা বনাম লখনউ ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, দেখে নিন কে কোন কৃতিত্ব অর্জন করতে পারবেন

লখনউ প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখলেও কলকাতার থেকে প্লে-অফ এখন অনেক দূরে। শেষ চারে জায়গা করে নিতে হলে লখনউ সহ পরবর্তী ম্যাচগুলি জিততেই হবে নাইট রাইডার্সকে। এক নজরে দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে।

আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করার সামনে সুনীল নারিন:

আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করার সামনে সুনীল নারিন:

আইপিএল কেরিয়ারে এই ম্যাচে ১০০০ রান পূর্ণ করতে পারেন সুনীল নারিন। এই নজির স্পর্শ করতে তাঁর প্রয়োজন ১৯ রান মাত্র। এই কৃতিত্ব অর্জন করতে পারলে ডোয়েন ব্র্যাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ এক হাজার রান এবং দেড়শোর অধিক উইকেটের মালিক হবেন নারিন।

টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের সামনে মার্কাস স্টইনিস:

টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের সামনে মার্কাস স্টইনিস:

এই ম্যাচে ৪৪ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে চার হাজার রানের মালিক হবেন মার্কাস স্টইনিস। ছয়টি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের মালিক হবেন এবং ৮টি চার মারলে ৩৫০টি চারের মালিক হবেন টি-২০ ক্রিকেটে।

আইপিএল-এ ২০০০ রানের সামনে আন্দ্রে রাসেল:

আইপিএল-এ ২০০০ রানের সামনে আন্দ্রে রাসেল:

লখনউ-এর বিরুদ্ধে ৭৩ রান করতে পারলে আইপিএল কেরিয়ারে ২০০০ রান পূর্ণ করবেন আন্দ্রে রাসেল। পাশাপাশি ছয়টি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ৫৫০টি ছয়ের মালিক হবেন রাসেল।

টি-২০ ক্রিকেটে ২৫০০ রানের সামনে দীপক হুডা:

টি-২০ ক্রিকেটে ২৫০০ রানের সামনে দীপক হুডা:

দীপক হুডার সামনে টি-২০ ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ করার হাতছানি রয়েছেন। এই কৃতিত্ব অর্জন করতে মাত্র ২৮ রান প্রয়োজন হুডার।

টি-২০ কেরিয়ারে ৩০০০ রানের সামনে সুনীল নারিন:

টি-২০ কেরিয়ারে ৩০০০ রানের সামনে সুনীল নারিন:

ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন যদি ৪৭ রান করতে পারেন তা হলে টি-২০ কেরিয়ারে ৩০০০ রান পূর্ণ করবেন।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

একটি ছয় মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি ছয় মারার নজির গড়বেন ক্রুণাল পান্ডিয়া। তিন উইকেট পেলে দুশমন্ত চামিরা টি-২০ ক্রিকেটে ১০০টি উইকেটের মালিক হবেন। শ্রেয়স আইয়ার ৪টি চার মারলে আইপিএল-এ একশোটি ছয়ের মালিক হবেন। চার রান করলে টি-২০ ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করবেন মহম্মদ নবি।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

চলতি আইপিএল-এপ্রথমে ব্যাটিং করে একবারওজিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। পুনের মাঠে সাতটি ম্যাচ খেলে সাতটিতেইজিতেছেকেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+