IPL 2022: কলকাতা-হায়দরাবাদ ম্যাচে বিভিন্ন মাইলস্টোন স্পর্শের হাতছানি এই ক্রিকেটারদের সামনে

গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইাডর্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএল-এ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে নাইটরা এবং হেরেছে দু’টি ম্যাচে।

গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইাডর্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএল-এ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে নাইটরা এবং হেরেছে দু'টি ম্যাচে। অন্য দিকে, চার ম্যাচের মধ্যে সানরাইজার্স জয় পেয়েছে দুই ম্যাচে এবং সম সংখ্যক ম্যাচে পরাজিত হয়েছে তারা। লিগ টেবলের উপর দিকে ওঠার জন্য এই ম্যাচ জেতা জরুরি কেন উইলিয়ামসনের দলের জন্য। অপর দিকে, প্রথম চারে ধারাবাহিক জায়গা করে রাখতে কেকেআর-এরও প্রয়োজন দু'পয়েন্ট। দুই দলের এই দ্বৈরথে তৈরি হতে পারে একাধিক নজির। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি।

আইপিএল-এ ২০০০ রানের সামনে কেন উইলিয়ামসন:

আইপিএল-এ ২০০০ রানের সামনে কেন উইলিয়ামসন:

কেকেআর-এর বিরুদ্ধে মাত্র আট রান করলেই আইপিএল কেরিয়ারে দুই রানের রানের মাইলস্টোন স্পর্শ করবেন কেন উইলিয়ামসন। ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ানের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সানরাইজার্সের হয়ে দুই হাজার রান পূর্ণ করবেন কেন।

আইপিএল-এ ১৫০ উইকেটের সামনে সুনীল নারিন:

আইপিএল-এ ১৫০ উইকেটের সামনে সুনীল নারিন:

আইপিএল-এ এই মুহূর্তে সুনীল নারিনের উইকেট সংখ্যা ১৪৭। নারিন যদি সানরাইজার্সের বিরুদ্ধে ৩টি উইকেট নিতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে ১৫০ উইকেট সংগ্রহের মাইলস্টোন তৈরি করবেন। লসিথ মালিঙ্গার পর দ্বিতীয় বোলার হিসেবে একই দলের হয়ে দেড়শো উইকেট নেওয়ার নজির গড়বেন নারিন। মালিঙ্কা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

প্রথম ভারতীয় পেসার হিসেবে দুর্দান্ত মাইলস্টোনের সামনে ভুবনেশ্বর কুমার:

প্রথম ভারতীয় পেসার হিসেবে দুর্দান্ত মাইলস্টোনের সামনে ভুবনেশ্বর কুমার:

প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএল-এ দেড়শো উইকেটের মাইলস্টোন স্পর্শের হাতছানি ভুবনেশ্বর কুমারের কাছে। কেকেআর-এর বিরুদ্ধে চারটি উইকেট নিলেই সেই কৃতিত্ব অর্জন করবেন ভুবি। তবে, সব মিলিয়ে ডোয়েন ব্র্যাভো এবং লাসিথ মালিঙ্গার পর তৃতীয় পেসার হবেন ভুবি।

আইপিএল-এ দেড় হাজার রান অর্জনকারী হওয়ার পথে রাহুল ত্রিপাঠী:

আইপিএল-এ দেড় হাজার রান অর্জনকারী হওয়ার পথে রাহুল ত্রিপাঠী:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ম্যাচেই আইপিএল কেরিয়ারে দেড় হাজার রান পূর্ণ করতে পারেন রাহুল ত্রিপাঠী। মাত্র ১৫ রান প্রয়োজন এই নজির স্পর্শ করার জন্য।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের মালিক হতে পারেন শ্রেয়স গোপাল:

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের মালিক হতে পারেন শ্রেয়স গোপাল:

আইপিএল-এ শ্রেয়স গোপালের উইকেট সংখ্যা ৪৮। এই ম্যাচে দুই উইকেট পেলে তিনি বিশ্বের সেরা টি-২০ লিগে পঞ্চাশটি উইকেটের মালিক হবেন।

টি-২০ ক্রিকেটে ৫৫০০ রানের সামনে অজিঙ্ক রাহানে:

টি-২০ ক্রিকেটে ৫৫০০ রানের সামনে অজিঙ্ক রাহানে:

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচ ছাড়া একটিতেও বড় রান পাননি অজিঙ্ক রাহানে। এই ম্যাচে তাঁর মাঠের বাইরে বসারই সম্ভবনা বেশি। তবে তিনি যদি নিজের জায়গা প্রথম একাদশে ধরে রাখেন এবং কমপক্ষে ২৫ রান করতে পারেন তা হলে এই ম্যাচে নিজের টি-২০ কেরিয়ারে ৫৫০০ রান অর্জন করতে পারবেন রাহানে।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

কেকেআর-এর বিরুদ্ধে চারটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের মালিক হবেন কেন উইলিয়ামসন। এই ম্যাচে ৫৮ রান করলে সুনীল নারিন টি-২০ ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করবেন। এসআরএইচ-এর বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ার তিনটি চার মারলে টি-২০ ক্রিকেটে ১৫০০টি চার মারার নজির করবেন।

জরুরি পরিসংখ্যান:

জরুরি পরিসংখ্যান:

কলকাতা নাই রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ মোট ২১টি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে হায়দরাবাদ জিতেছে ৭টি ম্যাচ, কেকেআর জিতেছে ১৪টি ম্যাচ। কেকেআর-এর বিরুদ্ধে ২৮টি উইকেট রয়েছে ভুবনেশ্বর কুমারের। নাইটদের বিরুদ্ধে এত উইকেট আর কেউ পাননি আইপিএল-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+