IPL: পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত নজির স্পর্শের সুযোগ প্রাক্তন নাইট অধিনায়কের, কৃতিত্ব অর্জন করতে পারেন বিরাটও

IPL 2022: পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত নজির স্পর্শের সুযোগ প্রাক্তন নাইট অধিনায়কের, কৃতিত্ব অর্জন করতে পারেন

চলতি আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে যেখানে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মরসুমের প্রথম জয়ের খোঁজে নামবে।

এই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের সামনে রয়েছে একাধিক নজির তৈরির সুযোগ। আসুন দেখে নেওয়া যাক কী কী নজির এই ম্যাচে তৈরি হতে পারে।

ওভার বাউন্ডারির ডবল সেঞ্চুরির সামনে দীনেশ কার্তিক:

ওভার বাউন্ডারির ডবল সেঞ্চুরির সামনে দীনেশ কার্তিক:

এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে তাদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের। পুরনো দলের বিরুদ্ধে চারটি ওভার বাউন্ডারি মারতে পারলে আইপিএল কেরিয়ারে ২০০টি ওভার বাউন্ডারি হাঁকানোর দুর্দান্ত নজির স্পর্শ করেবন কার্তিক।

শিখর ধাওয়ানের নজির ছোঁয়ার হাতছানি বিরাটের সামনে:

শিখর ধাওয়ানের নজির ছোঁয়ার হাতছানি বিরাটের সামনে:

এই ম্যাচে শিখর ধাওয়ানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫৫০টি বাউন্ডারি হাঁকানোর নজির গড়তে পারেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩টি বাউন্ডারি মারলেই সেই নজির স্পর্শ করবেন বিরাট। অপর দিকে, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এই ম্যাচে তিনটি বাউন্ডারি হাঁকালে আইপিএল কেরিয়ারে ২০০টি চার মারার নজির গড়বেন।

কেকেআর-এর বিরুদ্ধে এক অন্য রকম নজিরে সামনে বিরাট:

কেকেআর-এর বিরুদ্ধে এক অন্য রকম নজিরে সামনে বিরাট:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক অন্য রকম নজিরের হাতছানি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সামনে। বিরাট এই ম্যাচে ২৬ রান করলে চতুর্থ ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮০০ আইপিএল রানের নজির গড়বেন।

ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে কেকেআর পরিসংখ্যান:

ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে কেকেআর পরিসংখ্যান:

ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে কেকেআর এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলেছে যার মধ্যে দু'টিকেই জিতেছে শাহরুখ খানের দল। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। চারটি ম্যাচই জিতেছে রান তাড়া করা দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+