IPL 2022: কলকাতা-গুজরাত ম্যাচে একাধিক নজিরের হাতছানি মিলার-নারিন সহ এই তারকাদের সামনে, না জানলেই মিস

IPL 2022: কলকাতা-গুজরাত ম্যাচে একাধিক নজিরে হাতছানি মিলার-নারিন সহ এই তারকাদের সামনে, না জানলেই মিস

আইপিএল ২০২২-এর ৩৫ নম্বর ম্যাচে শনিবার মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে। মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটানস। দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। গুজরাত টাইটানসের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে ফের লিগের শীর্ষ স্থান দখল করা। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্স চাইবে কোনও ভাবে হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে জয় তুলে নিতে। লিগের লড়াইয়ে ভাল পজিশনে থাকতে হলে এই ম্যাচত থেকে পুরো পয়েন্ট তুলতেই হবে কলকাতা নাইট রাইডার্সকে।

শততম ছক্কার সামনে ডেভিড মিলার:

শততম ছক্কার সামনে ডেভিড মিলার:

দীর্ঘ দিন পর আইপিএল-এ পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে ডেভিড মিলারকে। যেই জন্য তাঁর নামকরণ হল কিলার মিলার সেই কিলিং ইনস্টিংটটা এই আইপিএল ফের ফিরে এসেছে মিলারের খেলায়। কেকেআর-এর বিরুদ্ধে একটি ছয় মারলে ছয় মারারা শতরান করবেন তিনি। এবি ডেভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিসের পর দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন মিলার।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের হাতছানি হার্দিক পান্ডিয়ার সামনে:

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের হাতছানি হার্দিক পান্ডিয়ার সামনে:

এই ম্যাচে চারটি উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেট স্পর্শের নজির গড়বেন গুজরাত টাইটানসের অধিনায়ক। তিনি যদি এই কৃতিত্ব অর্জন করতে পারেন তা হলে রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো এবং কাইরান পোলার্ডের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে আইপিএল-এ এক হাজার রান, পঞ্চাশ উইকেট এবং পঞ্চাশ ক্যাচের নজির গড়বেন তিনি।

আইপিএল-এ দেড়শো উইকেটের সামনে সুনীল নারিন:

আইপিএল-এ দেড়শো উইকেটের সামনে সুনীল নারিন:

এই ম্যাচে একটি উইকেট পেলেই আইপিএল কেরিয়ারে ১৫০ উইকেটের মালিক হবেন সুনীল নারিন। কেকেআর-এর জার্সিতে নিজের আইপিএল কেরিয়ারের গত ম্যাচেই শততম ম্যাচটি খেলেছেন ক্যারিবিয়ান তারকা।

আইপিএল-এ এক হাজার রানের সামনে নীতিশ রানা:

আইপিএল-এ এক হাজার রানের সামনে নীতিশ রানা:

এই ম্যাচে ৩৯ রান করলে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন নীতিশ রানা।

আইপিএল-এ শততম উইকেটের সামনে রশিদ খান:

আইপিএল-এ শততম উইকেটের সামনে রশিদ খান:

কেকেআর-এর বিরুদ্ধে একটি উইকেট পেলেই আইপিএল-এ একশোতম উইকেটটি পূর্ণ করবেনরশিদ। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব তিনি অর্জন করবেন।

এক হাজার রানের হাতছানি সুনীল নারিনের সামনে:

এক হাজার রানের হাতছানি সুনীল নারিনের সামনে:

ব্যাট হাতে অনেক দিন জ্বলে উঠতে পারছেন না সুনীল নারিন। হার্দিক পাণ্ডিয়ার দলের বিরুদ্ধে এই ম্যাচে ক্যারিবিয়ান নক্ষত্র যদি ২৪ রান করতে পরেন তা হলে আইপিএল কেরিয়ারে এক হাজার রানের মালিক হয়ে উঠবেন তিনি।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

ঋদ্ধিমান সাহা এই ম্যাচে সুযোগ পেলে তিনি যদি ৪৩ রান করেন তা হলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫০০ রান করার নজির গড়বেনতিনি। আর ২১ রান করলে আইপিএল-এ৫০০ রান করবেন ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া মাত্র ৯ রান করলে টি-২০ কেরিয়ারে তিনি ১৫০০ রান পূর্ণ করবেন। আর একটি চার মারলে টি-২০ ক্রিকেটে ২০০টি চারের মালিক হবেন শুভমন গিল। দু'টিক্যাচ নিলে অ্যারন ফিঞ্চ টি-২০ ক্রিকেটে ১৫০ ক্যাচ ধরার নজির গড়বেন।

লিগ টেবলেদুই দলের অবস্থান:

লিগ টেবলেদুই দলের অবস্থান:

ছয় ম্যাচে পাঁচটি জয় এবং ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হার্দিক পাণ্ডিয়া। ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে হারের হ্যাটট্রিক করা কেকেআর রয়েছে সপ্তম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+