IPL 2022: কলকাতা বনাম দিল্লি ম্যাচে একাধিক নজির স্পর্শের হাতছানি নারিন-রাসেল-ওয়ার্নার সহ এই ক্রিকেটারদের সামনে

IPL 2022: কলকাতা বনাম দিল্লি ম্যাচে একাধিক নজির স্পর্শের হাতছানি নারিন-রাসেল-ওয়ার্নার সহ এই ক্রিকেটারদের সামনে

লাগাতার চার ম্যাচে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে জিততে না পারলে প্লে-অফের দৌড় থেকে প্রায় ছিটকে যাবে শাহরুখ খানের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাধিক নজির তৈরি হতে পারে। এক ঝলকে দেখে নিন কোন কোন ক্রিকেটারের সামনে এই ম্যাচে বিভিন্ন নজির স্পর্শের হাতছানি রয়েছে।

আইপিএল-এ ১৫০ উইকেটের সামনে সুনীল নারিন:

আইপিএল-এ ১৫০ উইকেটের সামনে সুনীল নারিন:

এই ম্যাচেই আইপিএল কেরিয়ারে ১৫০ তম উইকেটটি পেতে পারেন সুনীল নারিন। দিল্লির ক্যাপিটালসের বিরুদ্ধে এক উইকেচ পেলেই আইপিএল-এ ১৫০ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করবেন সুনীল নারিন।

ক্রিস গেইলকে ছাড়িয়ে রেকর্ড তৈরির সুযোগ ওয়ার্নারের সামনে:

ক্রিস গেইলকে ছাড়িয়ে রেকর্ড তৈরির সুযোগ ওয়ার্নারের সামনে:

এই ম্যাতে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ডেভিড ওয়ার্নারের। কলকাতার বিরুদ্ধে অর্ধশতরান করলেই টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক অর্ধ শতরানের মালিক হবেন ওয়ার্নার। গেইলকে শীর্ষ স্থান থেকে সরিয়ে এই রেকর্ড অর্জন করতে তাঁর মাত্র একটি অর্ধ শতরান প্রয়োজন।

আইপিএল-এ ১০০ উইকেটের সামনে অক্ষর প্যাটেল:

আইপিএল-এ ১০০ উইকেটের সামনে অক্ষর প্যাটেল:

কেকেআর-এর বিরুদ্ধে দুই উইকেট পেলে রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় বাম হাতি স্পিনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন প্যাটেল। এ ছাড়া এই ম্যাচে দু'টি ছয় মারলে আইপিএল-এ পঞ্চাশটি ছয় মারার নজির গড়বেন তিনি। এছাড়া একটি উইকেট পেলে তিনি টি-২০ কেরিয়ারে ১৫০ উইকেটের মালিক হবেন।

আইপিএল-এ ২০০০ রানের সামনে নীতীশ রানা:

আইপিএল-এ ২০০০ রানের সামনে নীতীশ রানা:

আইপিএল কেরিয়ারে ২০০০ রান অর্জন করার সুযোগ নীতীশ রানার সামনে। এই কৃতিত্ব অর্জন করতে ফর্ম হাতড়ে বেড়ানো রানাকে অন্তত ৩৭ রান করতেই হবে।

টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের সামনে খালিল আহমেদ:

টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের সামনে খালিল আহমেদ:

টি-২০ ফরম্যাটে খালিল আহমেদের মোট সংগ্রহ এখনও পর্যন্ত ৯৮টি উইকেট। খালিল এই ম্যাচে দু'টি উইকেট পেলে টি-২০ ফরম্যাটে একশো উইকেটের মালিক হবেন।

আইপিএল-এ ২০০০ রানের সামনে আন্দ্রে রাসেল:

আইপিএল-এ ২০০০ রানের সামনে আন্দ্রে রাসেল:

এই ম্যাচে ৭৩ রান করলে আইপিএল-এ ২০০০ রান পূর্ণ করবেন আন্দ্রে রাসেল। আইপিএল-এ রাসেলের এখনও পর্যন্ত সংগ্রহ ১৯২৭ রান।

আইপিএল-এ ৫০০ রানের সামনে ভেঙ্কটেশ আইয়ার:

আইপিএল-এ ৫০০ রানের সামনে ভেঙ্কটেশ আইয়ার:

এই ম্যাচে আইপিএল কেরিয়ারে ৫০০ রান পূর্ণ করার সুযোগ রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের সামনে। এর জন্য তার প্রয়োজন ৪ রান। ৫০০ রানের মাইলস্টোন হয়তো আপেক্ষিক দৃষ্টিতে অনেক ছোট কিন্তু কোনও তরুণ ক্রিকেটারের কাছে তা আরও ভাল করার তাগিদ বাড়িয়ে দেয়, নিজেকে আরও উন্নত করে তোলার জন্য মরিয়া করে তোলে।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

চার উইকেট পেলে এই ম্যাচে টি-২০ ক্রিকেটে ২৫০টি উইকেটের মালিক হবেন মুস্তাফিজুর রহমান। ৬৭ রান করলে রোভম্যান পাওয়েল টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন। ২৪ রান করলে কেকেআর-এর বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করবেন ডেভিড ওয়ার্নার।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অধিকাংশ ম্যাচেই জ্বলে উঠেছেন ডেভিড ওয়ার্নার। কেকেআর-এর বিরুদ্ধে তাঁর সংগ্রহ ৯৭৬ রান। কেকেআর এবং দিল্লি মোট ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে কেকেআর জিতেছে ১৬টি ম্যাচে এবং ১৩টি ম্যাচে জিতেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ১৯ রান করলে আইপিএল কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন সুনীল নারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+