IPL 2022: কেকেআর-দিল্লি ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, দেখে নিন কাদের সামনে অপেক্ষা করছে কোন মাইলস্টোন

IPL 2022: কেকেআর-দিল্লি ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, দেখে নিন কাদের সামনে অপেক্ষা করছে কোন মাইলস্টোন

রবিবার আইপিএল-এর ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটলস। কেকেআর যেখানে চার ম্যাচে তিনটি জিতে লিগ শীর্ষে রয়েছে, সেখানে দিল্লি ক্যাপিটলস শেষ দুই ম্যাচে হেরে ব্যাপক চাপে। হারের হ্যাটট্রিক থেকে দলকে বাঁচিয়ে জয়ে ফিরতে মরিয়া দিল্লি। একই সঙ্গে এই ম্যাচকে কুলদীপ যাদবের বদলার ম্যাচ হিসেবেও অনেকে দেখছেন। কুলদীপ দীর্ঘদিন কেকেআর-এ থেকেও পর্যাপ্ত সুযোগ পাননি। তাঁকে বসিয়ে রেখে কেরিয়ারটাই শেষ করে দিচ্ছিল কেকেআর। এই ম্যাচে দিল্লির জার্সিতে তাঁর উপর হওয়া অবিচারের জবাব দিতে মুখিয়ে থাকবেন চায়নাম্যান। এক নজরে দেখে নিন এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা কোন কোন নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

এক হাজার আইপিএল রান এবং দেড়শো উইকেটের সামনে সুনীল নারিন:

এক হাজার আইপিএল রান এবং দেড়শো উইকেটের সামনে সুনীল নারিন:

এই ম্যাচে পাঁচ উইকেট আর পেলে আইপিএল-এ দেড়শো উইকেট সংগ্রহকারী বোলার হবেন সুনীল নারিন। লসিথ মালিঙ্গার পর দ্বিতীয় বোলার হিসেবে একই ফ্রাঞ্চাইজির হয়ে দেড়শো উইকেট সংগ্রহের নজির গড়বেন নারিন। পাশাপাশি ব্যাট হাতে ৩৪ রান করলে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন। রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভোর পর একই ফ্রাঞ্চাইজির হয়ে এক হাজার রান এবং একশো উইকেট নেওয়ার নজির গড়বেন নারিন।

একাধিক নজির স্পর্শের হাতছানি অক্ষর প্যাটেলের সামনে:

একাধিক নজির স্পর্শের হাতছানি অক্ষর প্যাটেলের সামনে:

আইপিএল কেরিয়ারে উইকেটের সেঞ্চুরির জন্য এই বাম হাতি অলরাউন্ডারের প্রয়োজন আর পাঁচটি উইকেট।কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক রান করলেন আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন অক্ষর প্যাটেল। এরই সঙ্গে চারটি উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের নজির স্পর্শ করবেন অক্ষর প্যাটেল।

গম্ভীর, পাঠানদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নেওয়ার হাতছানি রানার সামনে:

গম্ভীর, পাঠানদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নেওয়ার হাতছানি রানার সামনে:

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেড় হাজার রান করতে ৭৮ রান প্রয়োজন নীতিশ রানার। এই ম্যাচে রানা যদি সুযোগ পান এবং এই সংখ্যক রান তুলতে পারেন তা হলে গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, ইউসুফ পাঠান এবং আন্দ্রে রাসেলের পর পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৫০০ রান পূর্ণ করবেন।

আড়াই হাজার আইপিএল রানের সামনে শ্রেয়স আইয়ার:

আড়াই হাজার আইপিএল রানের সামনে শ্রেয়স আইয়ার:

আইপিএল কেরিয়ারে আড়াই হাজার রান পূর্ণ করতে ৫৬ রান প্রয়োজন শ্রেয়স আইয়ারের। এখনও পর্যন্ত ব্যাট হাতে চেনা ছন্দে পাওয়া যায়নি কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ককে। এই ম্যাচে ২২ রান করলে টি-২০ ক্রিকেটে ৪৫০০ রান পূর্ণ হবে শ্রেয়সের।

পঞ্চাশ আইপিএল উইকেটের হাতছানি কুলদীপের সামনে:

পঞ্চাশ আইপিএল উইকেটের হাতছানি কুলদীপের সামনে:

কুলদীপ যাদবের আইপিএল উইকেট সংখ্যা ৪৬। কেকেআর-এর বিরুদ্ধে চার উইকেট অর্জন করলে আইপিএল-এ ৫০টি উইকেটের মালিক হয়ে যাবেন কুলদীপ। চলতি আইপিএল-এ দুর্দান্তছন্দে রয়েছেন কুলদীপ।

আইপিএল-এ সাড়ে পাঁচ হাজার রানের হাতছানি ডেভিড ওয়ার্নারের সামনে:

আইপিএল-এ সাড়ে পাঁচ হাজার রানের হাতছানি ডেভিড ওয়ার্নারের সামনে:

আইপিএল ২০২২-এ দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার। এই প্রতিযোগীতায় এখনও পর্যন্ত ৫৪৫৩ রান করেছেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে তিনি যদি ৪৭ রান করতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে সাড়ে পাঁচ হাজার রান করবেন।

টি-২০ ক্রিকেটে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ হতে পারে রাহানের:

টি-২০ ক্রিকেটে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ হতে পারে রাহানের:

এই ম্যাচে ৩৩ রান করতে পারলে টি-২০ কেরিয়ারে অজিঙ্ক রাহানে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+