IPL 2022: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় নজির গড়ার হাতছানি অশ্বিন-বাটলার-চহালের সামনে

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় নজির গড়ার হাতছানি অশ্বিন-বাটলার-চহালের সামনে

পঞ্চদশ আইপিএল-এ অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল-এর ইতিহাসে এই দুই দলই একবার করে খেতাব অর্জন করেছে। সদ্য প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে ২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী মরসুমে চ্যাম্পিয়ন হয়েছি রাজস্থান রয়্যাল। ২০১৬ সালে শেন ওয়ার্নের দেশেরই ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল ২০২২-এ এই দুই দলের প্রথম ম্যাচেই একাধিক নজির তৈরি করার হাতছানি রয়েছে দু'দলেরই ক্রিকেটারদের সামনে। আসুন দেখে নেওয়া যাক কী কী নজির এই ম্যাচে তৈরি হতে পারে।

আইপিএল-এ জস বাটলারের ২০০০ রান:

আইপিএল-এ জস বাটলারের ২০০০ রান:

আইপিএল কেরিয়ারে এক অনন্য মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বাটলারে আইপিএল-এ দু'হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে, তাঁর প্রয়োজন ৩২ রান। পাশাপাশি এ দিন ছ'টি চার বাউন্ডারি মারতে পারলে আইপিএল-এ ২০০টি চার মারার নজিরও স্পর্শ করবেন বাটলার।

নাথান কুল্টার-নাইলের সামনে পঞ্চাশতম উইকেট পাওয়ার হাতছানি:

নাথান কুল্টার-নাইলের সামনে পঞ্চাশতম উইকেট পাওয়ার হাতছানি:

এই ম্যাচে আইপিএল কেরিয়ারে ৫০তম উইকেট পাওয়ার সুযোগ রয়েছে নাথান কুল্টার-নাইলের সামনে। অস্ট্রেলিয়ার এই তারকার সঙ্গেই এই একই রেকর্ড স্পর্শ করার সুযোগ পয়েছে শ্রেয়স গোপালেরও। তাঁর দু'টি উইকেট প্রয়োজন আইপিএল কেরিয়ারে উইকেট সংখ্যা ৫০ করার জন্য।

টি-২০ কেরিয়ারে আড়াইশো উইকেটের সামনে দাঁড়িয়ে যুজবেন্দ্র চহাল:

টি-২০ কেরিয়ারে আড়াইশো উইকেটের সামনে দাঁড়িয়ে যুজবেন্দ্র চহাল:

২০১৪ আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে প্রতিনিধিত্ব করা যুজবেন্দ্র চহালকে ধরে রাখেনি আরসিবি। নিলাম থেকেও তাঁকে দলে ফিরিয়ে নেয়মি বেঙ্গালুরুর ফ্রাঞ্চাইজি। এ বার নতুন দল রাজস্থান রয়্যালসের জার্সি চাপিয়ে খেলতে দেখা যাবে যুজবেন্দ্র চহালকে। নতুন দলের জার্সিতে প্রথম ম্যাচেই এক দারুণ নজির স্পর্শ করা সুযোগ রয়েছে ভারতীয় দলের এই ক্রিকেটারের সামনে। এই ম্যাচে তিনটি উইকেট পেলেই টি-২০ কেরিয়ারে ২৫০টি উইকেট পাওয়ার নজির গড়বেন চহাল।

দেড়শো উইকেট পাওয়ার সুযোগ রবিচন্দ্রন অশ্বিনের সামনে:

দেড়শো উইকেট পাওয়ার সুযোগ রবিচন্দ্রন অশ্বিনের সামনে:

এখনও পর্যন্ত ১৬৭টি আইপিএল ম্যাচে অশ্বিনের উইকেট সংখ্যা ১৪৫। এই ম্যাচে পাঁচ উইকেট পেলে দেড়শো আইপিএল কেরিয়ারে দেড়শো উইকেট স্পর্শ করবেন বর্ষীয়ান স্পিনার।

রাজস্থান রয়্যালসের জার্সিতে সঞ্জু স্যামসনের শততম আইপিএল ম্যাচ:

রাজস্থান রয়্যালসের জার্সিতে সঞ্জু স্যামসনের শততম আইপিএল ম্যাচ:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে শততম আইপিএল ম্যাচটি খেলতে চলেছে সঞ্জু স্যামসন। অজিঙ্ক রাহানের পর সঞ্জুই দ্বিতীয় ক্রিকেটার যিনি রাজস্থানের জার্সিতে শততম ম্যাচ খেলতে চলেছেন।

টি-২০ ক্রিকেটে ছক্কার ট্রিপল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে পুরান:

টি-২০ ক্রিকেটে ছক্কার ট্রিপল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে পুরান:

নিকোলাস পুরানের সামনে এই ম্যাচে সুযোগ রয়েছে টি-২০ কেরিয়ারে। ওভার বাউন্ডারির ট্রিপল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন পুরান। এই ম্যাচে পাঁচটি ছক্কা মারতে পারলেই টি-২০ কেরিয়ারে ৩০০টি ছক্কা মারার নজির গড়বেন পুরান। যদি আর একটি অর্থাৎ ছয়টি ছক্কা পুরান মারতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে ওভার বাউন্ডারির হাফ সেঞ্চুরি করবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+