IPL 2022: দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, বিরাট-ওয়ার্নারের টক্করের দিকে থাকবে নজর
IPL 2022: দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, বিরাট-ওয়ার্নারের টক্করের দিকে থাকবে নজর
আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে ষষ্ঠ স্থানে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দিল্লির স্থান আট নম্বরে। দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ। পর পর দুই ম্যাচ হারের পর গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরেছে দিল্লি। অপর দিকে, জয়ের হ্যাটট্রিকের পর গত ম্যাচে পরাস্ত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই চাইবে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবলে উন্নতি করতে। দুই দলের এই দ্বৈরথের মধ্যে একাধিক ক্রিকেটারের সামনে থাকছে বিভিন্ন নজির স্পর্শের হাতছানি। সেইগুলিই দেখে নিন এক নজরে।

আইপিএল-এ দিল্লির জার্সিতে দেড় হাজার রানের সামনে পৃথ্বী শ:
আইপিএল-এ দিল্লি ক্যাপিটলসের জার্সি গায়ে দেড় হাজার রানের সামনে তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ। বীরেন্দ্র শেহওয়া, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং ডেভিড ওয়ার্নারের পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই নজির স্পর্শের সুযোগ পৃথ্বীর সামনে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩৫ রান করলেন তিনি এই কৃতিত্বের অধিকারী হবেন।

অনিল কুম্বলে ছাপিয়ে যাওয়ার সুযোগ মহম্মদ সিরাজের সামনে:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এই ম্যাচটি ৫০তম ম্যাচ হতে চলেছে মহম্মদ সিরাজের। চতুর্থ বিশেষজ্ঞ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন সিরাজ। এর আগে আরসিবির হয়ে ৫০ বা তার বেশি ম্যাচ খেলা তিন বিশেষজ্ঞ বোলার হলে যুজবেন্দ্র চহাল, বিনয় কুমার এবং হর্ষল প্যাটেল। সিরাজের সামনে আরসিবির জার্সিতে ৫০তম ম্যাচে সুযোগ রয়েছে অনিল কু্ম্বলেকে ছাপিয়ে যাওয়ার। সিরাজ আর তিন উইকেট সংগ্রহ করলেই ছাপিয়ে যাবেন কিংবদন্তি স্পিনারকে।

শততম আইপিল ম্যাচের সামনে গ্লেন ম্যাক্সওয়েল:
আইপিএল কেরিয়ারে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েল। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের শততম ম্যাচটি খেলতে চলেছেন তিনি।

অন্যান্য নজির :
এটি কুলদীপ যাদবের ৫০ নম্বর আইপিএল ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে একটি ছয় মারলে আরসিবির বিরুদ্ধে ৫০টি ছয় মারা প্রথম ক্রিকেটার হবেন ডেভিড ওয়ার্নার। আরসিবির বিরুদ্ধে পাঁচ উইকেট সংগ্রহ করতে পারলে আইপিএল-এ শততম উইকেটের মালিক হবে অক্ষর প্যাটেল। ৫৪ রান করলে এই ম্যাচে টি-২০ ক্রিকেটে ২০০০ রানে অধিকারী হবেন পৃথ্বী শ।

জরুরি তথ্য:
মোট ২৭টি ম্যাচ এই দুই দল মুখোমুখি হয়েছে। এর মধ্যে আরসিবি জিতেছে ১৬টি ম্যাচে এবং দিল্লি জিতেছে ১০টি ম্যাচে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। দিল্লির বিরুদ্ধে বিরাট কোহলির সংগ্রহ এখনও পর্যন্ত ৯১৩ রান। রাজধানীর ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে এত আর কোনও ব্যাটম্যানের নেই। আরসিবির বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারে সংগ্রহ ৮৭৭ রান। বাগিচা শহরের দলটির বিরুদ্ধে এত রান কোনও ব্যাটসম্যান আর করতে পারেননি। এই আইপিএল-এ এখনও পর্যন্ত ১৩১ রান করেছেন দীনেশ কার্তিক, মাত্র একটা ম্যাচেই তিনি আউট হয়ে ছিলেন।












Click it and Unblock the Notifications