IPL 2022: কেএল-পন্থের দ্বৈরথে একাধিক রেকর্ড তৈরি হতে পারে দিল্লি-লখনউ ম্যাচে, কে কোন নজিরের সামনে দাঁড়িয়ে

IPL 2022: কেএল-পন্থের দ্বৈরথে একাধিক রেকর্ড তৈরি হতে পারে দিল্লি-লখনউ ম্যাচে, কে কোন নজিরের সামনে দাঁড়িয়ে

আইপিএল-এর ম্যাচে মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটলস এবং লখনউ সুপার জায়েন্টস। দুই তরুণ অধিনায়ক কে এল রাহুল এবং ঋষভ পন্থের মস্তিস্কের লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল জেতে সেই দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। তবে এই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির। এক ঝলকে দেখে নিন কী কী নজির তৈরি হওয়ার হাতছানি রয়েছে এই ম্যাচে।

 আইপিএল-এ এক হাজার রান থেকে এক কদম দূরে অক্ষর প্যাটেল:

আইপিএল-এ এক হাজার রান থেকে এক কদম দূরে অক্ষর প্যাটেল:

লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে এই ম্যাচে আইপিএল-এ এক হাজার রান পূর্ণ করতে পারেন অক্ষর প্যাটেল। এই ম্যাচে তাঁর ব্যাট থেকে ১ রান এলেই আইপিএল-এ এক হাজার রান পূর্ণ করবেন এই বাম হাতি অলরাউন্ডার। একই সঙ্গে লখনউ-এর বিরুদ্ধে ৪টি উইকেট নিলে টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মালিক হবেন তিনি। যদি আর একটি বেশি অর্থাৎ পাঁচটি উইকেট নিতে পারেন তা হলে আইপিএল-এ দেড়শো উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন তিনি।

সাড়ে পাঁচ হাজার রানের সামনে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নার:

সাড়ে পাঁচ হাজার রানের সামনে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নার:

২০১৩ সালের পর ফের আইপিএল ২০২২-এ দিল্লি ক্যাপিটলসের জার্সিতে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। দিল্লি জার্সিতে এই ম্যাচে মাঠে নামার সম্ভবনা প্রবল ওয়ার্নারের। দিল্লির হয়ে দ্বিতীয় ইনিংসের অভিষেক ম্যাচে ৫১ রান করলে আইপিএল-এ সাড়ে পাঁচ হাজার রানের মালিক হয়ে যাবেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে একটি ক্যাচ নিলে ডেভিড ওয়ার্নারের টি-২০ ক্রিকেটে দেড়শোটি ক্যাচ হয়ে যাবে।

আড়ইশো টি-২০ ম্যাচে খেলতে চলেছেন কুইন্টন ডি কক:

আড়ইশো টি-২০ ম্যাচে খেলতে চলেছেন কুইন্টন ডি কক:

দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে টি-২০ কেরিয়ারে ২৫০ নম্বর ম্যাচটি খেলবেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক- ব্যাটসম্যান কুইন্টন ডি কক। পাশাপাশি এই ম্যাচে দশটি চার মারলে আইপিএল কেরিয়ারে ২৫০টি চার মারার নজির গড়বেন তিনি।

 অন্যান্য নজির:

অন্যান্য নজির:

এই ম্যাচে ছয়টি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ২০০টি ছয় মারার নজির গডবেন মনীশ পান্ডে। দীপক হুডা যদি ছয়টি ছয় মারতে পারেন তা হলে আইপিএল-এ পঞ্চাশটি ছক্কার নজির গড়বেন তিনি। তিনটি ছয় মারতে পারলে আইপিএল-এ অর্ধশত ছক্কা মারার কৃতিত্ব অর্জন করবেন পৃথ্বী শ। শার্দূল ঠাকুর তিন উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মালিত হবেন। আইপিএল-এ তিনশো চারের মালিক হওয়ার জন্য দশটি চার প্রয়োজন কে এল রাহুলের।

 জরুরি পরিসংখ্যান:

জরুরি পরিসংখ্যান:

দিল্লি ক্যাপিটলসের হয়ে পঞ্চাশের বেশি রান করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। এই ফ্রাঞ্চাইজির হয়ে সর্বাধিক ১৮টি অর্ধ-শতরান রয়েছে শিখর ধাওয়ানের। বীরু এবং ঋষভ দু'জনেই ১৬টি অর্ধ-শতরান রয়েছে রাজধানীর ফ্রাঞ্চাইজিটির হয়ে। আর একটি অর্ধ শতরান পেলেন বীরুকে টপকে যাবেন ঋষভ। এই ম্যাচে মাঠে নামার সঙ্গে দিল্লির হয়ে ৮৭ নম্বর ম্যাচটি খেলবেন ঋষভ। শ্রেয়স আইয়ারও দিল্লির হয়ে এতগুলি ম্যাচ খেলেছিলেন। দিল্লির হয়ে সর্বাধিক ৯৯টি ম্যাচ খেলেছেন অমিত মিশ্র। দিল্লির বিরুদ্ধে কে এল রাহুলের গড় সব থেকে কম (২৭.২০)। যেখানে অন্যান্য সব দল যাদের বিরুদ্ধে তিনি অন্তত দশটি ইনিংস খেলেছেন তাদের বিরুদ্ধে রাহুলের গড় ৩৮-এর বেশি। ২০১৩ সালের পর দিল্লির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ থেকে ২০২১ মাঝের আটটি মরসুম তিনি কাটিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। ওই সময়ে তিন বার কমালি টুপি জিতেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+