IPL 2022: চেন্নাই বনাম ব্যাঙ্গালোর ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, ধোনি-কোহলি নাম তুলতে পারেন রেকর্ড বুকে
IPL 2022: চেন্নাই বনাম ব্যাঙ্গালোর ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, ধোনি-কোহলি নাম তুলতে পারেন রেকর্ড বুকে
মঙ্গলবার আইপিএল-এ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নয়া অধিনায়ক রবীন্দ্র জাডেজার নেতৃত্বে শেষ চার ম্যাচের একটিতেও জয় নেই চেন্নাইয়ের। চলতি আইপিএল-এ প্রথম জয়ের লক্ষ্যে এই ম্যাচে মরিয়া চেষ্টা করবে আরসিবি। অপর দিকে, একটা সময়ে চেন্নাইয়ের জার্সিতে খেলা ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে আরসিবি চাইবে ছন্দ ধরে রাখতে। দুই দলের এই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির। এক নজরের দেখে নেওয়া যাক কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে।

আইপিএল-এ চার হাজার রানের সামনে অম্বতি রায়াডু:
এই ম্যাচেই আইপিএল কেরিয়ারে চার হাজার রান পূর্ণ করতে পারেন অম্বতি রায়াডু। এই ম্যাচে মাত্র দুই রান করলেই আইপিএল কেরিয়ারে চার হাজার রান পূর্ণ করবেন অম্বতি।

টি-২০ ক্রিকেটে দেড়শো উইকেটের সামনে দাঁড়িয়ে মঈন আলি:
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হতে চলা এই ম্যাচে মাত্র একটি উইকেট পেলেই টি-২০ ক্রিকেটে দেড়শো উইকেট পূর্ণ করবেন মঈন আলি। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের সঙ্গে দেড়শো উইকেট স্পর্শের হাতছানি রয়েছে সিদ্ধার্থ কলের কাছেও। তাঁর জরুরি তিন উইকেট।

সিএসকে-র জার্সিতে ২০০ ছয়ের সামনে মহেন্দ্র সিং ধোনি:
এই ম্যাচে আটটি ছয় মারলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০০টি ছয় মারার নজির গড়বেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ার হাতছানি তাঁর কাছে।

চেন্নাইয়ের হয়ে আইপিএল-এ এক হাজার রানের মাইলস্টোনের সামনে ডোয়েন ব্র্যাভো:
আরসিবির বিরুদ্ধে ১০ রান করলেই সিএসকে জার্সিতে আইপিএল-এ এক হাজার পূর্ণ করার নজির গড়বেন ডোয়েন ব্র্যাভো। রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ফ্রাঞ্চাইজির জার্সিতে এক হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার নজির স্পর্শ করবেন ব্র্যাভো।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করার পথে বিরাট কোহলি:
এই ম্যাচে ৫২ রান করতে পারলে প্রথম ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করার নজির গড়বেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

অন্যান্য তথ্য:
এই ম্যাচে এক ছক্কা হাঁকালে টি-২০ ক্রিকেটে দু'শো ছয়ের মালিক হবেন দীনেশ কার্তিক। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিরাট কোহলির মোট সংগ্রহ ৯৪৮ রান। আইপিএল-এ সিএসকের বিরুদ্ধে খেলা যে কোনও ক্রিকেটারের থেকে তা বেশি। চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলির গড় ৪১.২১ এবং স্ট্রাইক রেট ১২৭.২৪












Click it and Unblock the Notifications