IPL 2022: দুই কিংসের দ্বৈরথে তৈরি হতে চলেছে একাধিক নজির, অনেক না জানা তথ্যের হদিশ রয়েছে আপনার জন্য

IPL 2022: দুই কিংসের দ্বৈরথে তৈরি হতে চলেছে একাধিক নজির, অনেক না জানা তথ্যের হদিশ রয়েছে আপনার জন্য

চলতি আইপিএল-এর ফিরতি পর্বের ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। পরের পর ম্যাচ হেরে ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাঞ্জাব রয়েছে অষ্টম স্থানে এবং ৭ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চেন্নাই পয়েছে নবম স্থানে। এক নজরে দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে।

চেন্নাই সুপার কিংসের হয়ে এক হাজার রান পূর্ণ করার সুযোগ ডোয়েন ব্র্যাভোর সামনে:

চেন্নাই সুপার কিংসের হয়ে এক হাজার রান পূর্ণ করার সুযোগ ডোয়েন ব্র্যাভোর সামনে:

এই ম্যাচে সিএসকের জার্সিতে এক হাজার রান পূর্ণ করতে পারেন ডোয়েন ব্র্যাভো। রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ফ্রাঞ্চাইজির হয়ে এক হাজার রান এবং ১০০ উইকেট স্পর্শ করার নজির গড়বেন ব্র্যাভো।

আইপিএল-এ ১০০০ রান স্পর্শের হাতছানি ঋতুরাজ গায়েকোয়াড়ের সামনে:

আইপিএল-এ ১০০০ রান স্পর্শের হাতছানি ঋতুরাজ গায়েকোয়াড়ের সামনে:

এই ম্যাচে ১০০০ রান পূর্ণ করতে পারেন ঋতুরাজ গায়েকোয়াড়। তিনি যদি ৫৩ রান করেন এই ইনিংসে তা হলে দ্রুততম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে পারবেন ঋতুরাজ। মাত্র ৩০টি ইনিংস সেই ক্ষেত্রে লাগবে তাঁর।

আইপিএল-এ পাঞ্জাবের হয়ে ১৫০০ রান পূর্ণ করার হাতছানি ময়াঙ্ক আগরওয়ালের সামনে:

আইপিএল-এ পাঞ্জাবের হয়ে ১৫০০ রান পূর্ণ করার হাতছানি ময়াঙ্ক আগরওয়ালের সামনে:

এই ম্যাচে ৬৫ রান করলে পাঞ্জাব কিংসের হয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১৫০০ রান পূরণ করবেন ময়াঙ্ক আগরওয়াল। শন মার্শ, ডেভিড মিলার এবং কে এল রাহুলের পর এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

আইপিএল-এ ৬০০০ রান থেকে ২ রান দূরে শিখর ধাওয়ান:

আইপিএল-এ ৬০০০ রান থেকে ২ রান দূরে শিখর ধাওয়ান:

আইপিএল কেরিয়ারে এই ম্যাচে আইপিএল কেরিয়ারে ৬০০০ রান পূরণ করার দারুণ সুযোগ রয়েছে শিখর ধাওয়ানের কাছে। মাত্র ২ রান করলেই এই কৃতিত্ব অর্জন করবেন শিখর। অপর দিকে, এটি হতে চলেছে ধাওয়ানের ২০০তম আইপিএল ম্যাচ।

২০০তম ইনিংস খেলার সুযোগ ধোনির সামনে:

২০০তম ইনিংস খেলার সুযোগ ধোনির সামনে:

এই ম্যাচে ব্যাটিং করতে নামলে আইপিএল কেরিয়ারে ২০০তম ইনিংস খেলার নজির গড়বেন চার বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি আটটি চার মারলে তিনি টি-২০ ক্রিকেটে ৫০০ রাজের নজির গড়বেন।

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে রবীন উথাপ্পা:

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে রবীন উথাপ্পা:

আইপিএল-এ বিরাট মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রবীন উথাপ্পা। আর ৫১ রান করলে আইপিএল কেরিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করবেন রবীন।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

একটি উইকেট পেলে এই ম্যাচে টি-২০ কেরিয়ারে ১৫০তম উইকেটটি পাবেন মঈন আলি। ২৩ রান করতে পারলে আইপিএল কেরিয়ারে ২৫০০ রান পূর্ণ করবেন রবীন্দ্র জাডেজা। এটি রাহুল চাহারের ৫০তম আইপিএল ম্যাচ হতে চলেছে। আর ১১ রান করলে টি-২০ ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করবেন শিখর ধাওয়ান।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

এই ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেলে তা চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল কেরিয়ারে জাডেজার ১০০তম ইনিংস হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ছয় ম্যাচের মধ্যে একটিতে জিতেছে পাঞ্জাব। মোট ২৬ বারের সাক্ষাতে পাঞ্জাব জিতেছে ১১টি ম্যাচে এবং চেন্নাই জিতেছে ১৫ ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+