চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে একাধিক নজিরের হাতছানি, জেনে নিন বিস্তারিত

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে একাধিক নজিরের হাতছানি, জেনে নিন বিস্তারিত

আইপিএল-এ বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বর সেরা টি-২০ লিগের সফলতম দু'টি দল চেন্নাই এবং মুম্বই। মুম্বই পাঁচ বার জিতেছে আইপিএল, অপর দিকে চেন্নাই জিতেছে চার বার। ধারাবাহিক সফল এই দুই দলই এবার লিগ টেবলের তলানিতে। এই দুই হেভিওয়েট দলের লড়াইয়ে তৈরি হতে পারে একাধিক মাইলস্টোন, নজর রাখুন সেই দিকে।

আইপিএল-এ এক হাজার রানের সামনে ঋতুরাজ গায়েকোয়াড়:

আইপিএল-এ এক হাজার রানের সামনে ঋতুরাজ গায়েকোয়াড়:

আইপিএল কেরিয়ারে এক হাজার রানের সামনে দাঁড়িয়ে রয়েছেন তরুণ প্রতিশ্রুতিবান ওপেনিং ব্যাটার ঋতুরাজ গায়েকোয়াড়। এই ম্যাচে ৫৩ রান করলে আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করবেন তিনি। আইপিএল-এ চলতি মরসুমে সে ভাবে সাফল্য না পেলেও গত ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে রবীন উথাপ্পা:

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে রবীন উথাপ্পা:

চলতি মরসুমে ধারাবাহিক ভাবে বড় রান না পেলেও পুরনো টাচটা বজায় রয়েছে রবীন উথাপ্পার। তিনি যদি এই ম্যাচে ৮১ রান করেন তা হলে এই টু্র্নামেন্টে পাঁচ হাজার রান পূর্ণ করবেন। অতীতে এই নজির স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা।

টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের সামনে জয়দেব উনাদকট:

টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের সামনে জয়দেব উনাদকট:

এই ম্যাচে এক উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ২০০টি উইকেটের মালিক হবেন জয়দেব।

আইপিএল-এ ২৫০০রানের সামনে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক:

আইপিএল-এ ২৫০০রানের সামনে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক:

আইপিএল কেরিয়ারে আড়াই হাজার রানের মাইলস্টোন স্পর্শের হাতছানি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজার সামনে। জাডেজার আইপিএল-এ রান সংখ্যা ২৪৭৪। আর ২৬ রান করলেই ২৫০০ রান স্পর্শ করবেন তিনি।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

একটি চার মারলে টি-২০ ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২৫০টি চার মারার নজির গড়বেন কাইরন পোলার্ড। ১০ রান করলে চেন্নাই সুপার কিংসের হয়ে এক হাজার রান পূর্ণ করবেন ডোয়েন ব্র্যাভো। আর ৯টি চার মারলে আইপিএল-এ চার মারার সেঞ্চুরি করবেন ঋতুরাজ গায়েকোয়াড়। ৬৫ রান করলে টি-২০ ক্রিকেটে সাড়ে চার হাজার রান পূর্ণ করবেন সূর্যকুমার যাদব। এর থেকে দুই রান বেশি অর্থাৎ ৬৭ করলে মুম্বইয়ের হয়ে ২০০০ রান পূর্ণ করবেন তিনি। এই ম্যাচে চারটি ছয় মারলে আইপিএল-এ ৫০টি ছয় মারার নজির গড়বেন মঈন আলি।

জরুরি পরিসংখ্যান:

জরুরি পরিসংখ্যান:

আইপিএল-এ এই দুই দল ৩২টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে চেন্নাই জিতেছে ১৩ ম্যাচে এবং মুম্বই জিতেছে ১৯ ম্যাচে। আজ পর্যন্ত আইপিএল-এ কোনও দল টানা ৭ ম্যাচ হারেনি। মুম্বই যদি এই ম্যাচে পরাজিত হয় তা হলে তারাই প্রথম দল হবে যারা লাগাতার সাত ম্যাচে পরাজিত হয়েছে আইপিএল-এ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৩ উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো যা যৌথ সর্বোচ্চ কোনও একটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে। উমেশ যাদব সম সংখ্যক উইকেট সংগ্রহ করেছেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। রবীন উথাপ্পার ২০০তম আইপিএল ম্যাচ হতে চলেছে এটি। সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ দু'শো নম্বর আইপিএল ম্যাচটি খেলবেন উথাপ্পা। অপর দিকে, এটি ২০০তম টি-২০ ম্যাচ হতে চলেছে জসপ্রীত বুমরাহের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+