IPL 2022: গুজরাত-রাজস্থানের ফাইনালে ঋদ্ধি, হার্দিক সহ বিভিন্ন তারকার সামনে একাধিক মাইলস্টোন স্পর্শের হাতছানি

IPL 2022: গুজরাত-রাজস্থানের ফাইনালে ঋদ্ধি, হার্দিক সহ বিভিন্ন তারকার সামনে একাধিক মাইলস্টোন স্পর্শের হাতছানি

বহু প্রতীক্ষিত আইপিএল ২০২২-এর ফাইনাল আগত। কয়েক ঘণ্টা পরই মেগা ফাইনালে বিশ্ব ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় এবং আর্থিক প্রাচুর্য্যে পরিপূর্ণ লিগের খেতাবি লড়াইয়ে মাঠে নামবে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। হাইভোল্টেজ ফাইনালের আগে এক নজরে দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবাসরীয় সন্ধ্যায় আয়োজিত হতে চলা ফাইনালে কী কী রেকর্ড তৈরি হতে পারে।

ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে যেতে পারেন জস বাটলার:

ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে যেতে পারেন জস বাটলার:

এই ম্যাচে মাত্র ২৫ রান করলেই আইপিএল-এর ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন জস বাটলার। তিনি এখনও পর্যন্ত করেছেন ৮২৪ রান। ২৫ রান আরও করলে তিনি ছাপিয়ে যাবেন ডেভিড ওয়ার্নারকে। ওয়ার্নার (৮৪৮) এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রান করার নজির রেখেছেন নিজের দখলে।

আইপিএল-এ ২৫০০ রানের সামনে ডেভিড মিলার:

আইপিএল-এ ২৫০০ রানের সামনে ডেভিড মিলার:

ডেভিড মিলার নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন চলতি আইপিএল-এ। একার হাতে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়ে প্রথম দল হিসেবে গুজরাত টাইটানসকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছেন কিলার মিলার। এই ম্যাচে ৭৭ রান করে আইপিএল কেরিয়ারে ২৫০০ রান পূর্ণ করবেন এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

২৫০০ আইপিএল রানের সামনে ঋদ্ধিমান সাহা:

২৫০০ আইপিএল রানের সামনে ঋদ্ধিমান সাহা:

দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান দারুণ ছন্দে রয়েছেন। তিনি এই ম্যাচে ৭৮ রান করলে আইপিএল কেরিয়ারে ২৫০০ রান পূর্ণ করবেন।

আইপিএল-এ এক মরসুমেসর্বাধিক উইকেট সংগ্রহের হাতছানি চাহালের সামনে:

আইপিএল-এ এক মরসুমেসর্বাধিক উইকেট সংগ্রহের হাতছানি চাহালের সামনে:

যুজবেন্দ্র চাহাল এই ম্যাচেই আইপিএল-এ নতুন মাইলস্টোন তৈরি করতে পারেন। তিনি এই ম্যাচে একটি উইকেট পেলেই স্পিনারদের মধ্যে আইপিএল-এ এক মরসুমে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার হবেন। পিছনে ফেলে দেবেন ইমরান তাহির এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

আইপিএল-এ ১০০ উইকেটের হাতছানি মহম্মদ শামির সামনে:

আইপিএল-এ ১০০ উইকেটের হাতছানি মহম্মদ শামির সামনে:

এই ম্যাচে মহম্মদ শামি যদি দু'টি উইকেট সংগ্রহ করতে পারেন তা হলে তিনি আইপিএল কেরিয়ারে একশো উইকেট সম্পূর্ণ করবেন। চলতি আইপিএল-এ ১৫ ম্যাচে ১৯টি উইকেট সংগ্রহ করেছেন এই তারকা পেসার।

টি-২০ কেরিয়ারে ১০০০ রানের সামনে রবিচন্দ্রন অশ্বিন:

টি-২০ কেরিয়ারে ১০০০ রানের সামনে রবিচন্দ্রন অশ্বিন:

তারকা স্পিনার হিসেবে তাঁর পরিচিতি থাকলেও ব্যাট হাতেও যে অশ্বিন ভাল মতো সক্ষম তার প্রমাণ টেস্ট ক্রিকেটে বারবার পাওয়া গিয়েছে। কিন্তু যেখানে সময়ের সঙ্গে দৌড়তে হয়, এক একটা বল যেই ফরম্যাটে ফারাক গড়ে দিতে পারে, সেই ফরম্যাটেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচে ২০ রান করলেই টি-২০ কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন অশ্বিন।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

দুই উইকেট পেলে অমিত মিশ্রকে আইপিএল-এ উইকেট সংগ্রহের নীরিখে ছাপিয়ে যাবেন যুজবেন্দ্র চাহাল। একই সঙ্গে এই প্রতিযোগীতার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি। তিনটি উইকেট পেলে আইপিএল-এ ৫০টি উইকেটের মালিক হবেন হার্দিক পান্ডিয়া। রবিচন্দ্রন অশ্বিন আর এক উইকেট পেলে টপকে যাবেন পিয়ূষ চাওলাকে এবং আইপিএল-এ সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নেবেন। ৩৮ রান এই ম্যাচে করতে পারলে ঋদ্ধিমান সাহা টি-২০ ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করবেন।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

এই ম্যাচে ব্যাট হাতে নামার সঙ্গে আইপিএল-এ শততম ইনিংসে ব্যাটিং করতে নামার নজির গড়বেন হার্দিক পান্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+