ভারত নাকি অস্ট্রেলিয়া? এ যাবৎ টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের নিরিখে এগিয়ে কোন দল?
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ঐতিহাসিক পরিসংখ্যান দেখে নেওয়া যাক
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। গত সাক্ষাতে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ইতিহাসে প্রথম বার ঘটেছিল এমন ঘটনা। সেই অপমানের বদলা নিতে মুখিয়ে রয়েছে অজি শিবির। তাই এবার দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার আগে টেস্টে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

প্রথম এবং শেষ টেস্ট সিরিজ
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৭-৪৮ মরসুমে। অজি শিবিরের বিরুদ্ধে তাদেরই মাটিতে ৪-০ ব্যবধানে সেই সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধনে সিরিজ জিতেছিল বিরাট কোহলির ভারত।

টেস্ট সিরিজের ফয়সলা
১৯৪৭-৪৮ মরসুম থেকে এখনও পর্যন্ত মোট ২৬টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ৯টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে মাত্র একবার অ্যাওয়ে সিরিজ জিতেছে মেন ইন ব্লু। ১২টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ৫ বার দুই দলের মধ্যে টেস্ট সিরিজের মোকাবিলা অমীমাংসিত ভাবে শেষ হয়।

টেস্ট ম্যাচের ফয়সলা
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪২টিতে জিতেছে ক্যাঙারুর দেশ। ২৮টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে ২৭টি ম্যাচ ড্র হয়েছে।

টেস্ট ক্রম তালিকার কে কোথায়
১১৬ রেটিং নিয়ে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ১১৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।












Click it and Unblock the Notifications