মেলবোর্নে কতটা শক্ত ভারতের ভিত? টেস্টে জয়ের নিরিখে এগিয়ে কোন দল?

মেলবোর্নে কতটা শক্ত ভারতের ভিত? টেস্টে জয়ের নিরিখে এগিয়ে কোন দল?

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে টিম ইন্ডিয়া এই ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় বেগ দেবে বলেই বিশ্বাস অনেকের। বিরাট কোহলিহীন ভারতীয় ক্রিকেট দল মেলবোর্নের গতিশীল পিচে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বাউন্সার কীভাবে মোকবিলা করে, তা দেখতে উদগ্রীব ফ্যানরা। তারই প্রেক্ষিতে এই মাঠে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট জয়ের রেকর্ডের দিকে চোখ রাখা যাক।

মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট

মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট

ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ ৭০ বছরের লড়াইয়ের সাক্ষী এক লাখি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে একে অপরের বিরুদ্ধে মোট ১৩টি টেস্ট খেলছে টিম ইন্ডিয়া ও অজি শিবির।

মোকাবিলার ফল

মোকাবিলার ফল

মেলবোর্নে এখনও পর্যন্ত ১৩ বার টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। আট বার জিতেছে অস্ট্রেলিয়া। মাত্র তিন বার জিতেছে ভারত। সংশ্লিষ্ট মাঠে দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। মেলবোর্নে টিম ইন্ডিয়ার টেস্ট জয়ের হার ২৩.০৭ শতাংশ।

শেষ দুই ম্যাচে অপরাজিত

শেষ দুই ম্যাচে অপরাজিত

২০১৮ সালে মেলবোর্নে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চেতেশ্বর পূজারার দুর্দান্ত ব্যাটিং ও জসপ্রীত বুমরাহের অনবদ্য বোলিংয়ের সুবাদে সেই ম্যাচ ১৩৭ রানে জিতেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৪ সালে মেলবোর্ন টেস্ট হারের মুখ থেকে বেঁচে ফিরেছিল ভারত। সৌজন্যে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের নাছোড় ব্যাটিং।

রাহানের পয়া মাঠ

রাহানের পয়া মাঠ

২০১৪ সালের মেলবোর্ন টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৫৩০ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ৪৬৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। সেই স্কোরও উঠত না, যদি না ১৬৯ রানের অতিমানবিক ইনিংস খেলতেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া অজিঙ্ক রাহানে ১৪৭ রান করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+