আইপিএলের প্লে-অফে মুম্বই, দিল্লি, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর, রেকর্ডে এগিয়ে কোন শিবির

আইপিএলের প্লে-অফে মুম্বই, দিল্লি, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর, রেকর্ডে এগিয়ে কোন শিবির

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছেছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের মুখোমুখি হবে দিল্লি। তার আগে চার দলের প্লে-অফ রেকর্ড দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

একমাত্র দল হিসেবে চার বার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়াও আরও চার বার টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছেছে রোহিত শর্মার দল। ২০২০-এর আগে পর্যন্ত সব মিলিয়ে মোট আট বার (২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৯) আইপিএলের নক আউট পর্বে পৌঁছেছে মুম্বই ইন্ডিয়ান্স।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

শুরুটা হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস নামে। ২০১৮ সালের আইপিএল পর্যন্ত ওই নামেই আইপিএল খেলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ২০১৯ সাল থেকে দলের নাম বদলে হয়ে দিল্লি ক্যাপিটালস। গত সংস্করণ ধরে সব মিলিয়ে (এবারেরটা বাদ দিয়ে) আইপিএলে মোট চার বার (২০০৮, ২০০৯, ২০১২, ২০১৯) প্লে-অফে পৌঁছেছে দিল্লি।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই সঙ্গে আরও চার বার টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছেছেন ডেভিড ওয়ার্নাররা। এবারেরটা বাদ দিয়ে আইপিএলে সবমিলিয়ে (২০১৩, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯) পাঁচ নক আউট খেলেছেন হায়দরাবাদ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এবারেরটা বাদ দিলে শুরু থেকে এখনও পর্যন্ত চার বার (২০০৯, ২০১১, ২০১৫, ২০১৬) আইপিএলের প্লে-অফে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একবারও খেতাব জিততে পারেননি বিরাট কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+