বিরাট কোহলি বোল্ড হওয়া স্বত্ত্বেও কী ভাবে তিন রান পেল ভারত, কী বলছে ক্রিকেটের আইন
বিরাট কোহলি বোল্ড হওয়া স্বত্ত্বেও কী ভাবে তিন রান পেল ভারত, কী বলছে ক্রিকেটের আইন
পাকিস্তানের বিরুদ্ধে ফ্রি হিটে বোল্ড হয়েও তিনটি গুরুত্বপূর্ণ রান বাই হিসেবে নেয় ভারত। আর এই রান আম্পায়ার অ্যালাউ করা নিয়েই এখন দুই ভাবে বিভক্ত ক্রিকেট সার্কিট। এক দল বিশেষজ্ঞের মতে এই বল উইকেটের লাগার সঙ্গেই ডেথ হয়ে গিয়েছে ফলে সেই রান কোনও ভাবেই অ্যালাউ করতে পারে না অন ফিল্ড আম্পায়ার, আবার অন্য এক দল বিশেষজ্ঞের কাছে রান অ্যালাউ করার পিছনের যুক্তিটা সামান্য আলাদা।

বাইয়ে তিন রান:
ভারতের ইনিংসের শেষ ওভারে মহম্মদ নাওয়াজ নো বল করলে ফ্রি হিট পায় ভারত। ফ্রি হিটের বলটি কোহলির থেকে দূরে রাখার চেষ্টায় ওয়াইড করেন পাক স্পিনার। ফলে ফ্রি হিট বজায় থাকে। এর পরবর্তী বলটি করলে তা সুইপ করতে গিয়ে বোল্ড হন কোহলি এবং দ্রুততাপ সঙ্গে তিন রান পূর্ণ করেন তিনি। আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি ছিল না পাকিস্তান। তাঁদের মতে বল উইকেটে লাগার সঙ্গেই তা ডেড হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়র সেই বলে তিনটি বাই রান অ্যালাউ করার তাঁরা নিজেদের হতাশা প্রকাশ করেন।
|
কী বলছে নিয়ম:
এমসিসি'র ক্রিকেট আইন অনুযায়ী, একটা বল তখনউ ডেড হয় 'যখন তা উইকেটরক্ষকের হাতে বা বোলারের হাতে গিয়ে জমা পড়ে' বা যখন তা বাউন্ডারির বাইরে চলে যায়। 'এক জন ব্যাটার যখন আউট হয় সেই আউট হওয়ার মুহূর্তের পর থেকেই সেই বলটি ডেড হয়ে যায়।' বল স্টাম্পে লাগার ক্ষেত্রে বলা হয়েছে, বলকে তখনই আম্পায়াররা ডেড ঘোষণা করতে পারবেন যখন 'ব্যাটসম্যান খেলার সুযোগ পাওয়ার আগেই স্ট্রাইকার এন্ডে থাকা উইকেট থেকে উভয় বা একটি বেল পড়ে যাবে।'
ফি হিটের ক্ষেত্রে নিয়ম হল কোনও ব্যাটসম্যানর শট প্রতিপক্ষ ফিল্ডার ক্যাচ নিলেও তিনি দৌড়াতে পারেন এবং সেই রান তার রানের সঙ্গে যোগ হবে এবং তিনি যদি প্লেয়েড অন হন তা হলেও তিনি রান নিতে পারবেন এবং তা তাঁর মোট রানে যোগ হবে। কিন্তু যদি ব্যাটের সঙ্গে কোনও স্পর্শ না হয়ে তিনি বোল্ড হন, তা হলেও তিনি রান নিতে পারেন এবং সেই রান অতিরিক্ত হিসেবে যোগ হবে। সেই কারণেই আম্পায়ার বাই দিয়েছে

রুদ্ধশ্বাস ম্যাচে নায়ক কোহলি-হার্দিক:
হার্দিক পাণ্ডিয়া বা বিরাট কোহলির মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত এই ম্যাচে টিকে না থাকতেন তা হলে ভারতের পক্ষে এই ম্যাচে জয় তুলে আনাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ত। কোহলি এবং পাণ্ডিয়ার মধ্যে তৈরি হওয়া ১১৩ রানের পাটনারশিপ এই ম্যাচে সাফল্য এনে দেয় ভারতকে। ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি হার্দিক পাণ্ডিয়া করেন ৪০ রান। শেষ বলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ম্যাচের শেষ রানটি নেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের পরবর্তী ম্যাচ:
সুপার ১২-এ পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করা ভারতীয় দল পরবর্তী ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২ অক্টোবর ভারতের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ৬ অক্টোবর ভারতের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications