IPL 2024,RCB vs LSG: কোহলিদের ডেরায় এসে বিরাট জয় রাহুলদের, বল হাতে আগুনে পারফরম্যান্স মায়াঙ্কের

আইপিএলে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপারজায়ান্টস। ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ে ফেরার লড়াই বিরাট কোহলিদের। শেষ ম্যাচে কেকেআরের কাছে হারতে হয়েছে আরসিবিকে। অন্যদিকে পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর এই ম্যাচেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য লখনউ ‌দলের। ম্যাচ সংক্রান্ত আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2024 RCB vs LSG

Apr 02, 2024, 11:13 pm IST

আরসিবিকে হারাল লখনউ

চিন্নাস্বামীতে আরসিবিকে ২৮ রানে হারাল লখনউ। পর পর দুই ম্যাচে জয় পেল কেএল রাহুলের দল। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও জয় অধরা বিরাটদের।
Apr 02, 2024, 9:11 pm IST

RCB vs LSG: জয়ের জন্য আরসিবির লক্ষ্য ১৮২

চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। এই ম্যাচে লখনউ দলের নেতৃত্বে ফেরেন কেএল রাহুল। যদিও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পার‌লেন না। ১৪ বলে ২০ রান করে আউট হলেন লখনউ অধিনায়ক। রাহুল বড় রান না পেলেও লখনউ দলের আরও এক ওপেনার কুইন্টন ডি কক অবশ্য ব্যাট হাতে ঝড় তুললেন। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং পাঁচটি ছক্কা। দেবদত্ত ৬ রান করেই আউট হলেন। মিডল ওর্ডারে নেমে দলকে বড় রানের দিশা দেখাতে ব্যর্থ হলেন মার্কাস স্টয়নিস। ১৫ বলে ২৪ রান করে আউট হলেন স্টয়নিস। নিকোলাস পুরান করলেন ২১ বলে ৪০ রান । আয়ূশ বাদো‌নি ০ রানে আউট হলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১রান তুলল লখনউ। আরসিবি বোলারদের মধ্যে গ্লে‌ন ম্যাক্সওয়েল দুটি উইকেট নেন।
Apr 02, 2024, 7:09 pm IST

RCB vs LSG: দুই দলের প্রথম একাদশ

আরসিবির একাদশ - ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, রিস টপলি, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল। লখনউ দলের প্রথম একাদশ— দেবদত্ত পাডিক্কাল, কুইন্টন ডিকক, কেএল রাহুল(অধিনায়ক), আয়ূশ বাদোনি, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, মায়াঙ্ক যাদব, নবীন উল হক।
Apr 02, 2024, 7:01 pm IST

RCB vs LSG: টসে জিতে বোলিং নিল আরসিবি

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি আরসিবি ও লখনউ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল আরসিবি। লখনউ দলের নেতৃত্বে ফিরলেন কেএল রাহুল। পুরো ফিট না থাকার জন্য পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি রাহুল, এই ম্যাচে তিনি নেতার ভূমিকায় ফিরলেন। আরসিবি দলে একটি পরিবর্তন হয়েছে আলজারি জোসেফের পরিবর্তে দলে এলেন রিস টপলি। লখনউ দলেও একটি পরিবর্তন হয়েছে। মহসিন খানের পরিবর্তে যশ ঠাকুর দলে এসেছেন। শেষ ম্যাচে আরসিবি হেরেছে কেকেআরের কাছে। অন্যদিকে, প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই পঞ্জাবকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে লখনউ।এখনও পর্য‌ন্ত আইপিএলের ইতিহাসে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এরমধ্যে আরসিবি জিতেছে তিনবার এবং একবার জিতেছে লখনউ। নয় নম্বরে রয়েছে আরসিবি। তিন ম্যাচের মধ্যে ২টিতে হেরে ২ পয়েন্ট ও -০.৭.১১ রান রেট বিরাটদের। লখনউ রয়েছে ছয় নম্বরে। দুই ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে ২ পয়েন্ট ও +০.০২৫ রানরেট রাহুলদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+