Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, RCB vs KKR:আরসিবির বিরুদ্ধে জিতল কেকেআর, বিরাটদের হেলায় হারাল নাইট ব্রিগেড

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্রথম ম্যাচে সিএসকের কাছে হেরেছল বেঙ্গালুরু। আরসিবি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল। কেকেআর আবার শেষ ওভারে রুদ্ধশ্বাস ভাবে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে। ফলে দুই দলই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচে খেলতে নামছে। এই ম্যাচে মূল ফোকাসে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। ম্যাচ সংক্রান্ত আপডেট তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2024  RCB vs KKR

Mar 29, 2024, 10:50 pm IST

RCB vs KKR: কেকেআরের বিরাট জয়

দ্বিতীয় ম্যাচে জয়ে ধারা বজায় রাখল কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামীতে আরবিসির বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল কেকেআর। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল আরসিবি।কোহলি ৫৯ বলে ৮৩ রান করলেন, তাঁর ইনিংসে ছিল চারটি করে চারটি ছক্কা। বেঙ্গালুরুর বাকি ব্যাটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল (১৯ বলে ২৮) ও ক্যামেরন গ্রিন (২১ বলে ৩৩) করেছেন । রাসেল ও রানা দুটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে পর্যন্ত ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। নাইটদের হয়ে নারিন ৪৭, ভেঙ্কটেশ আইয়ার ৫০ রান করেন। ২ ম্যাচে ২টিতেই জয় পেয়ে লিগে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। সিএসকের পরেই নাইটরা। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জয় পেল কেকেআর।
Mar 29, 2024, 10:13 pm IST

RCB vs KKR: ১০ ওভার শেষে ২ নাইটরা ২ উইকেটে

১০ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ১১২ রান তুলেছে কেকেআর। ক্রিজে আছে শ্রেয়স ১১ এবং ভেঙ্কটেশ ১২ রানে। নারিন ৪৭ রান ও সল্ট ৩০ রান করে আউট হয়েছেন।
Mar 29, 2024, 9:06 pm IST

RCB vs KKR: জয়ের জন্য কেকেআরে টার্গেট ১৮৩

চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।নাইটদের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ রানা। তাঁর পরিবর্তেই আসেন অনুকূল রয়। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলল আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও বিধ্বংসী শুরু করেন বিরাট। যদিও ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ডুপ্পেসিসকে আউট করেন হর্ষিত রানা। ৮ রান করেই আউট হন আরসিবি দল নেতা। যদিও বিরাট খেলতে থাকেন নিজের ছন্দে। পঞ্জাব ম্যাচে যেখানে শেষ করেছিলেন আরসিবির বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন কোহলি। পাওয়ার প্লে-র পর অবশ্য রানের গতিতে লাগাম আসে। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। শেষ পর্সন্ত কোহলি ৫৯ বলে ৮৩ রান করলেন ক্যামেরন গ্রিন বিরাটকে ভালোই সঙ্গ দিতে শুরু করেন। কিন্তু ২১ বলে ৩৩ রান করে আউট হলেন। তাঁকে ফেরালেন রাসে‌ল। এরপর ১৯ বলে ২৮ রান করে আউট হলেন ম্যাক্সওয়েল। যদিও দুটি ক্যাচ ফেললেন নাইট ক্রিকেটাররা। নারিনের বলেই আউট হলেন ম্যাক্সওয়েল। এরপর রাসেলের বলে রজত পাটীটার(৩) এবং রানার বলে অনুজ (৩) আউট হলেন। কার্তিক ৮ বলে ২০ রান করলেন।
Mar 29, 2024, 8:38 pm IST

RCB vs KKR: ১৫ ওভারে শেষে আরসিবির রান ১৩৪

১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে আরসিবি। অর্ধশতরান করেছেন বিরাট কোহলি।
Mar 29, 2024, 8:13 pm IST

RCB vs KKR: ১০ ওভার শেষে আরসিবি রান ৮৫

১০ ওভার শেষে আরসিবি ২ উইকেটে হারিয়ে ৮৫ রান তুলেছে। বিরাট ৪২ রানে অপরাজিত আছেন। ডুপ্পেসিস ৮ এবং গ্রিন ৩৩ রানে আউট হয়েছেন।
Mar 29, 2024, 7:11 pm IST

RCB vs KKR:দুই দলের প্রথম একাদশ

কেকেআরের প্রথম একাদশঃ ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়। আরসিবির একাদশ - ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, আলজারি জোসেফ, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল।
Mar 29, 2024, 7:01 pm IST

RCB vs KKR: টসে জিতল কেকেআর

চিন্নাস্বামীতে কেকেআরের মুখোমুখি আরসিবির। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের। টসের সময় প্রথম একাদশে পরিবর্তন বলতে গিয়ে গুলিয়ে ফেললেন শ্রেয়স। অনুকূল রয় কার পরিবর্তে খেলছেন বলতেই পারলেন না নাইট অধিনায়ক। দুই দলেই মহাতারকাদের ছড়াছড়ি। একদিকে বিরাট , তো আরেকদিকে রাসেল, একদিকে মিচেল স্টার্ক তো অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল। তাই দুই দলের ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। দুই দলের লড়াইয়ের উত্তাপ আর বাড়াচ্ছেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। দুই তারকার মধ্যে যুযুধান দ্বৈরথ এই ম্যাচের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধ প্রথম ম্যাচে চাপের মধ্য আরও একবার কলকাতা নাইট রাইডর্সের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছিলেন আন্দ্রে রাসল। বিধবংসী ইনিংস খল কেকআরর স্কোর দুশো পার করছিলেন ক্যারিবিয়ান তারকা। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কেকেআর ও আরসিবি মুখোমুখি হয়েছে ৩২ বার। জয়ের নিরিখে এগিয়ে কেকেআরই। কলকাতা মেগা ম্যাচে জয় পেয়েছে ১৮ বার, অন্যদিকে আরসিবি জয় পেয়েছে ১৪ বার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+