IPL 2024, RCB vs DC: বিরাটদের দিল্লি জয়, প্লে-অফের আশা বজায় রাখল আরসিবি, কঠিন হল দাদার দলের অঙ্ক

রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।দু-দলই ছন্দে রয়েছে। দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়েছে। এক ম্যাচের জন্য নির্বাসিত ক্যাপ্টেন ঋষভ পন্থ। তাঁর অনুপস্থিতিতে আরসিবির বিরুদ্ধে ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। প্লে-অফের জন্য দুই দলের কাছেই জয় ছাড়া বিকল্প‌ নেই। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

RCB vs DC

May 12, 2024, 11:08 pm IST

RCB vs DC: বিরাটদের দিল্লি জয়

দিল্লির বিরুদ্ধে ৪৭ রানে জয় পেল আরসিবি। এই ম্যাচ জিতে প্লে-অফের আশা বজায় রাখল বিরাট কোহ‌লিরা। টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির ভারপ্রাপ্ত অধিনায়ক। এই ম্যাচে ব্যর্থ আরসিবি ওপেনিং জুটি। মাত্র ৬ রান করেই মুকেশ কুমারের বলে আউট হলেন ফাফ দু প্লেসি।১৩ বলে ২৭ রান করে ঈশান্ত শর্মার বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি।উইল জ্যাক্স ২৯ বলে তিনটি চার ও দুটি ছক্কার বিনিময়ে ৪১ রানের ইনিংস খেলেন এবং ৩২ বলে তিনটি চার ও তিনটি ছক্কার বিনিময়ে আবার একটি অর্ধ-শতরানের ইনিংস খেললেন রজত পাটীদার । ৫২ রান করেন আরসিবি ব্যাটার।গ্রিন ২৪ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন। দীনেশ কার্তিক থেকে স্বপ্নিল সিং কেউই রান পেলেন না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলল আরসিবি। দিল্লির হয়ে খলিল ও রসিখ সালাম দুটি করে উইকেট নিলেন। ব্যাট করতে নেমে শুরুতেই পর পর উইকেট হারা দিল্লি। ডেভিড ওয়ার্নার কয়েক ম্যাচ পর খেলতে নেমে ১ রান করেই আউট হলেন অজি তারকা। তিন নম্বরে নেমে অভিষেক পোড়েলও দ্রুত আউট হলেন। ফ্রেজার-ম্যাকগার্ক ৮ বলে ২১ রান করেই রান করে আউট হলেন। কুমার কুশাগ্র ৩ বলে ২ রান করে আউট হলেন।কিছুটা চেষ্টা করলেন শেই হোপ,তবে ২৩ বলে ২৯ রানেআর বেশি করতে পারেননি হোপ।লড়াই চালিয়ে যেতে থাকেন ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ রান করে আউট হলেন অক্ষর। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে গেল দিল্লি। ৪৭ রানে জয় পেল আরসিবি। বেঙ্গালুরুর হয়ে যশ দয়াল তিনটি, ফার্গুসন দুটি উইকেট নেন।এই ম্যাচ জিতে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি উঠে এল ৫ নম্বরে বিরাটদের রান রেট ০.৩৯। অন্যদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে নক আউটে অঙ্ক কঠিন করে ফেলল দিল্লি।
May 12, 2024, 9:11 pm IST

RCB vs DC: জয়ের জন্য দিল্লির লক্ষ্য ১৮৮

ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে আরসিবি। টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান দিল্লির ভারপ্রাপ্ত অধিনায়ত অক্ষর প্যাটেল। এই ম্যাচে ব্যর্থ আরসিবি ওপেনিং জুটি। মাত্র ৬ রান করেই মুকেশ কুমারের বলে আউট হলেন ফাফ দু প্লেসি। এই ম্যাচে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন বিরাট কোহলি। কিন্তু ১৩ বলে ২৭ রান করে ঈশান্ত শর্মার বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি।এরপর আরসিবির ব্যাটিংয়ের হাল হলেন রজত পাটীদার এবং জ্যাক উইলস। ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটার। তবে কুলদীপের এক ওভারে দুই বার ক্যাচ মিস করেন দিল্লির ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ৩২ বেল ৫২ রান করেন রজত। তিনটি ছক্কা ও তিনটি চার মারেন। জ্যাক করেন ২৯ বলে ৪১ রান। মহীপাল ৮ বলে ১৩ রান করেন। দীনেশ কার্তিক ২ বল খেলে ০ রানে আউট হলেন।স্বপ্নিল সিংও ০ রানে আউট হলেন। গ্রিন ২৪ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলল আরসিবি। দিল্লির হয়ে খলিল ও রসিখ সালাম দুটি করে উইকেট নি১লেন।
May 12, 2024, 7:11 pm IST

RCB vs DC: দুই দলের প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের দল- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল (উইকেটকিপার),শেই হোপ, কুমার কুশাগ্র, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক),রসিখ সালাম, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটীদার, মহীপাল লামরোর, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), স্বপ্নিল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, লুকি ফার্গুসন
May 12, 2024, 7:02 pm IST

RCB vs DC: টসে জিতল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন শেষ ল্যাপ। একটা হার মানেই বিদায়ের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। রবিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্থ শাস্তির কারণে এই ম্যাচে না থাকায় দিল্লি দলের অধিনায়কত্ব করছেন অক্ষর প্যাটেল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। দাদার দলের এখন ১২ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। আরসিবি ও লখনউকে হারালে পৌঁছবে ১৬ পয়েন্টে। নেট রান রেট আপাতত মাইনাস (-) ০.৩১৬। দিল্লি যদি আজ আরসিবিকে হারায় এবং লখনউয়ের কাছে হারে তাহলেও প্রথম চারে যাওয়ার দরজা খোলা। আরসিবি তাদের ১২ টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। শেষ চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়েছে বেঙ্গালুরু। প্লে অফের জন্য প্রতিটি ম্যাচই নক আউট হয়ে উঠেছে আরসিবির কাছে, একটা ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে।দুই দলের মধ্যে আইপিএলে মোট ৩১টি ম্যাচ হয়েছে। তার মধ্যে আরসিবির জয় ১৯টিতে। দিল্লি জিতেছে ১১টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+