'লেডি লাভ' অনুষ্কাকে 'পারফেক্ট বার্থডে গিফ্ট' দিলেন বিরাট কোহলি

এদিন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পারফেক্ট গিফ্ট তুলে দিলেন বিরাট নিজেই।

পরপর ম্যাচ হারতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেষ অবধি জয়ে ফিরল ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর এদিন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পারফেক্ট গিফ্ট তুলে দিলেন বিরাট নিজেই। মুম্বইকে ১৪ রানে হারিয়ে আইপিএলের প্লে অফের দৌড়ে ভেসে রইল আরসিবি। আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট রেয়ে বিরাটরা এখন লিগ টেবলের ছয় নম্বর দল।

লেডি লাভ অনুষ্কাকে পারফেক্ট বার্থডে গিফ্ট দিলেন কোহলি

আগের দুটো ম্যাচে চেন্নাই ও কলকাতার কাছে হারতে হয়েছে খারাপ বোলিং ও ফিল্ডিংয়ের কারণে। আর এদিন সেই বোলিং ইউনিটই কম রানের মধ্যে মুম্বইকে বেঁধে রাখল। ১৬৭ তোলার পরে মুম্বইকে ১৫৩ রানে বেশি এগোতে দিলেন না আরসিবি বোলাররা। বল হাতে উমেশ যাদব, টিম সাউদি, মহম্মদ সিরাজরা ভয়ঙ্কর হয়ে উঠলেন। ডেথ ওভারে মুম্বই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতেই পারল না।

ম্যাচ জেতার পরে দৃশ্যতই সন্তুষ্ট লাগছিল কোহলিকে। একদিনে স্ত্রী অনুষ্কার জন্মদিন, অন্যদিকে দলের জয়ে বেশ খুশি হয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেছেনও সেকথা। আমার স্ত্রী এখানে রয়েছে। আজ ওঁর জন্মদিন। এটা খুব ছোট্ট একটা উপহার। ওঁর সামনে এই দুই পয়েন্ট জেতা খুব প্রয়োজন ছিল।

এদিন ছিল অনুষ্কার ৩০তম জন্মদিন। সারাদিন শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি। শেষবেলায় বিরাটদের জয় যেন দিনটিকে আরও স্মরণীয় করে দিল। একইসঙ্গে কোহলি ফের একবার ৩২ রানের ইনিংস খেলে সুরেশ রায়নাকে টপকে আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার হয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+