খুদে ভক্তদের মন-প্রাণ ভরিয়ে দিলেন বিরাট, দেখুন সেই ভাইরাল ভিডিও

বড় ক্রিকেটার হিসেবে বিরাট ইতিমধ্যেই পরিচিত ক্রিকেট সার্কিটে। কিন্তু তিনি যে শুধু বড় ক্রিকেটারই নন, পাশাপাশি বড় মনের মানুষে তার প্রমাণ মিলল বিরাটের পোস্ট করা একটি ভিডিওতে। দেখে নিন সেই ভিডিও।

বিরাট কোহলি, এই একটা নামই যথেষ্ট যে কোনও বয়সের মানুষকে ক্রিকেট মাঠে টেনে আনার জন্য। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা বিরাট। শুধু দেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে ভারত অধিনায়কের গুণমুগ্ধরা।

খুদে ভক্তদের মন-প্রাণ ভরিয়ে দিলেন বিরাট, দেখুন সেই ভাইরাল ভিডিও

মাঠের মধ্যে বিরাটের আগ্রসণ এবং মরিয়া মনোভাব যেমন স্পষ্ট করে হারা মানতে নারাজ তিনি, তেমনই মাঠের বাইরে বিরাটের আচরণ বুঝিয়ে দেয় কতটা বড় মনের মানুষ তিনি। এই ঘটনাই ফের এক বার প্রমাণ পেল গত কাল করা বিরাট কোহলির একটি টুইট থেকে।

এমনিতেই বিরাটের অদম্য লড়াই করার মানষিকতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তাঁকে আদর্শ করে তুলেছে তরুণ প্রজন্মের কাছে। শুধু ভক্তদের কাছ থেকেই ভালবাসা পান বিরাট, আর ভক্তরা তাঁর ছোঁয়া ধরাও পায় না বিষয়টা কিন্তু এমনটাও নয়। দেশে বা বিদেশে যখনই কোনও ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে চান সেখানেই নিজের ফ্যানেদের সময় দেন বিরাট। এই রকমই এক ঘটনার সাক্ষী থাকল বিরাটের চার জন খুদে ভক্ত।
টিম হোটেলে বিরাটে সঙ্গে দেখা করে তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষা করছিল ওই চার জন খুদে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Always love meeting such confident kids. Such positive energy. 😊 <a href="https://t.co/HcVuCb7vQR">pic.twitter.com/HcVuCb7vQR</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/988838937316618240?ref_src=twsrc%5Etfw">April 24, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তাদের দেখেই হাটতে হাটতে দাঁড়িয়ে যান বিরাট। এগিয়ে যান তাদের দিকে। নিজেদের খুদে ভক্তদের সঙ্গে কথা বলে কারোর টুপিতে আবার কারোর ব্যাটে দেন অটোগ্রাফ।

খুদে ভক্তদের সঙ্গে কাটানো সময়ের ভিডিও নিজেই টুইট করেন বিরাট। টুইট করে তিনি লেখেন, 'এই ধরনের আত্মবিশ্বাসী বাচ্চদের সঙ্গে সব সময় দেখা করতে ভাল লাগে।'

বিরাটের এই টুইটের পরই একের পর রিটুইট হতে থাকে এই ভিডিওটি।
বিরাটের সমর্থক মহলেও কুর্নিশ কোড়াতে থাকে এই ভিডিও। তাঁর অধিকাংশ সমর্থকই লেখেন, 'বড় ক্রিকেটারের পাশাপাশি তিনি যে এক বড় হৃদয়ের অধিকারী তারই প্রমান এই ভিডিওটি।'

উল্লেখ্য, বুধবার ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ম্যাচটি দুই দলের হলেও দুই যুযুধান অধিনায়কের লড়াইকেই এই ম্যাচে বড় করে দেখছে ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+