IPL 2021: বিরাট-রোহিত রবিবাসরীয় দ্বৈরথ! আরসিবি-র হারের হ্যাটট্রিক এড়াতে সতীর্থদের কী বার্তা কোহলির?

টি ২০ বিশ্বকাপের পর ভারতের টি ২০ অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সির সেই দায়িত্ব পেতে চলেছেন বিরাটের ডেপুটি রোহিত শর্মা। তার আগে কাল শারজায় রবিবাসরীয় মহা-দ্বৈরথে মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগে বিরাটরা ছিলেন তিনে, রোহিতরা চারে। মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি আইপিএলের দ্বিতীয়ার্ধে টানা দুটি ম্যাচ হেরে গিয়েছে। বিরাটরা তিন নম্বর জায়গা ধরে রাখলেও রোহিতরা চলে গিয়েছেন ছয়ে।

আরসিবি-র হারের হ্যাটট্রিক এড়াতে সতীর্থদের কী বার্তা কোহলির?

গতকাল আরসিবি সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে টানা সপ্তম পরাজয়ের মুখে পড়েছে। চেন্নাই সুপার কিংসের কাছে যেভাবে হারতে হয়েছে তা মানতে পারছেন না বিরাট কোহলি। আরসিবি অধিনায়ক ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে বলেছেন, যেখানে আমরা চেন্নাই সুপার কিংসকে চাপে রাখার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলাম সেখান থেকে ম্যাচ হাতছাড়া করে হেরে যাওয়া সত্যিই যন্ত্রণাদায়ক। আমরা যখন সর্বস্ব দিয়ে টুর্নামেন্ট জেতার লক্ষ্যে নেমেছি সেখানে এমন পরাজয়ে সকলেরই আঘাত অনুভব করা উচিত। আমরা জেতার একটা দারুণ সুযোগ হারিয়েছি। এটা ততক্ষণ অবধি মানা যায় যখন এই ধরনের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারব। ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে হারের হ্যাটট্রিক এড়াতে বিরাট সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আশাবাদী, রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফেরার ব্যাপারে।

বিরাট গতকাল মাঠে দাঁড়িয়েই বলেছিলেন, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আমরা ভালো খেলিনি। কিন্তু এই ম্যাচে ভালো পরিস্থিতিতে থেকেও হেরে যাওয়া মেনে নেওয়া যাচ্ছে না। বিরাটের মতো কোচ মাইক হেসনও বলেছেন, ১০ ওভারে বিনা উইকেটে ৯০, কিংবা ১৩ ওভারে ওপেনিং জুটিতে ১১১ রান তোলার পরও ১৫৬ রানে ইনিংস শেষ হওয়া উচিত হয়নি। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান উঠেছে। আরও ১৫ থেকে ২০ রান বেশি তোলা উচিত ছিল। চেন্নাই সুপার কিংসের মতো ডেথ ওভারে ভালো বোলিংও করতে পারেনি আরসিবি। বিরাট নিজেই বলেছেন, উইকেট থেকে যে ফায়দা আদায় করা যেত তা হয়নি। বোলাররা বড় শট খেলার মতো প্রচুর বল দেওয়ায় সুবিধা হয়েছে সিএসকের। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এই খামতি মেটাতে চায় আরসিবি। সব কিছু ঠিকঠাক চললে কালকের ম্যাচেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি ২০-তে ১০ হাজার রান পূর্ণ করবেন বিরাট কোহলি।

এবারের আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ৯ উইকেটে ১৫৯ রানের জবাবে শেষ বলে ২ উইকেটে ম্যাচ জিতেছিল আরসিবি। তবে পারস্পপিক দ্বৈরথে অনেক এগিয়ে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। মোট ৩০টি আইপিএল ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে, আরসিবি ১১টিতে। প্রথমে ব্যাট করে আরসিবি জিতেছে ৫টিতে, মুম্বই ১০টিতে। রান তাড়া করে আরসিবি জিতেছে ৬টিতে, মুম্বই ইন্ডিয়ান্স ৯টিতে। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে দুটি ম্যাচে জিতেছে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স একটিতে। টি ২০ বিশ্বকাপের আগে বিরাট-রোহিত দ্বৈরথের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+