আইপিএলে মাঠে নামতে মুখিয়ে বিরাট! কঠোর অনুশীলন শুরু করে দিলেন আরসিবি অধিনায়ক
আইপিএলে মাঠে নামতে মুখিয়ে বিরাট! কঠোর অনুশীলন শুরু করে দিলেন আরসিবি অধিনায়ক
আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হতে কঠোর পরিশ্রম শুরু করে দিলেন বিরাট কোহলি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল। এবার স্বাস্থ্যবিধি মেনে আমিরশাহীতে জৈব সুরক্ষা নিরাপত্তার মাঝে আইপিএল হতে চলেছে। আর স্বাস্থ্যকে সম্পদ মনে করেন বিরাট। করোনাকালেও বারবার তাঁকে শরীরের খেয়াল নিতে দেখা গিয়েছিল। এবার আইপিএল শুরুর কথা মাথায় রেখে ফিটনেসে জোর দিলেন আরসিবি অধিনায়ক।

করোনার কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেট বন্ধ। ক্রিকেটারদের কোনও ধরনের শারীরিক কসরতরের মধ্যে দিয়ে যেতে হয়নি। ক্রিকেট থেকে এই দূরত্বের কারণে ফিটনেসের মান কমবে সেটাই স্বাভাবিক। সেই কারণে আইপিএল শুরুর এক মাস বাকি থাকলেও এখন থেকেই অনুশীলন শুরু করে দিলেন বিরাট।
এদিন ওয়েট লিফ্টিং করার একটি ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লকডাউনের মাঝে গৃহবন্দি থাকা অবস্থায় একাধিক সাক্ষাৎকারে বিরাট আগেই জানিয়েছেন ওয়েট লিফ্টিংই তার সবচেয়ে পছন্দের ওয়ার্কআউট। আইপিএলকে মাথায় রেখে, এবার সেই ওয়ার্ক আউট দিয়েই ফের ফিটনেস চর্চা শুরু করে দিলেন কোহলি।

শেষবার বিরাটকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠে পাওয়া গিয়েছিল। মার্চে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় এরপর প্রথম ওডিআই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। পরে সিরিজের বাকি দুই ম্যাচ করোনা ধাক্কায় স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আইপিএল দিয়েই বিরাট কোহলিকে ফের মাঠে ফিরতে দেখা যাবে।












Click it and Unblock the Notifications