লিয়াম লিভিংস্টোনকে অবিশ্বাস্য রান আউট! ভাইরাল আরসিবি-র নতুন সদস্য টিম ডেভিডের কীর্তি

দ্য হান্ড্রেড ফাইনালে মঈন আলির বার্মিংহ্যাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাদার্ন ব্রেভ। এই দলের হয়েই খেলেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে যিনি আইপিএলের বাকি ম্যাচগুলি খেলবেন। গতকাল লর্ডসে সিঙ্গাপুরের টিম ডেভিডের মহাকীর্তির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। টুর্নামেন্টের সর্বাধিক রানের মালিক বিধ্বংসী লিয়াম লিভিংস্টোনকে তিনি অবিশ্বাস্যভাবে রান আউট করেছেন। এতেই জয় সহজ হয়ে যায় সাদার্ন ব্রেভের।

বিধ্বংসী লিভিংস্টোন

লিয়াম লিভিংস্টোন যেমন বিধ্বংসী ব্যাটসম্যান, তেমনই অফব্রেক, লেগব্রেক দুরকম বোলিংই করতে পারেন। ইংল্যান্ডের হয়ে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় ভারতের বিরুদ্ধে। পুনেতে ভারতের বিরুদ্ধে দুটি এবং দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ৮টি টি ২০ খেলেছেন। গত জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে নটিংহ্যামে টি ২০-তে ৪৩ বলে ১০৩ রান করেছিলেন। টি ২০ কেরিয়ারে তাঁর শতরানের সংখ্যা দুটি। ১৪৮টি ম্যাচে ৩৯২৫ রান করেছেন। ২৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২৭৬টি চার ও ২৩১টি ছক্কা মেরেছেন টি ২০-তে। ফাইনালে হেরে গেলেও দ্য হান্ড্রেডে তিনিই এবার সর্বাধিক রান সংগ্রাহক। ৯টি ম্যাচে করেছেন ৩৪৮ রান, সর্বাধিক অপরাজিত ৯২। ৩টি অর্ধশতরান করেছেন। ২২টি চার ও ২৭টি ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট প্রায় ১৭৯। লিভিংস্টোন এবার আইপিএলেও এই ফর্ম ধরে রাখতে পারলে সঞ্জু স্যামসনের দলের চিন্তা কমবে অনেকটাই। ক্লাব ক্রিকেটে লিভিংস্টোন ন্যান্টউইচের হয়ে ১৩৮ বলে ৩৫০ রান করেছিলেন একটি একদিনের ম্যাচে। ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ৪ ম্যাচে ১৩ রান করেছিলেন। তবে তাঁর ফর্ম বেন স্টোকস, জস বাটলার, জোফ্রা আর্চারের অনুপস্থিতিতে অনেকটাই চিন্তা কমাবে রাজস্থান রয়্যালসের।

ম্যাচ ঘোরালেন টিম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের দলে সুযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দ্য হান্ড্রেড ফাইনাল খেলতে নেমেছিলেন সিঙ্গাপুরের টিম ডেভিড। পাঁচে নেমে ৬ বলে ১৫ রান করেন। তাঁকে আউট করেছিলেন লিয়াম লিভিংস্টোন। জেতার জন্য ১০০ বলে বার্মিংহ্যাম ফিনিক্সের দরকার ছিল ১৬৯ রান। ওপেনারদের ধাক্কা সামলে দলকে জেতাতে চেষ্টা করছিলেন অধিনায়ক মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন। ঝোড়োগতিতে রানও তুলছিলেন। কিন্তু আলি-লিভিংস্টোনের জুটি ভাঙলেন সেই টিম ডেভিড। বল হাতে নয়, ফিল্ডিং করে।

অবিশ্বাস্য রান আউট

লিভিংস্টোন যখন রান আউট হন, তখন বার্মিংহ্যামের রান ৪৫ বলে ৭০। কিন্তু বাকিরা সেভাবে ব্যাট হাতে ঝড় তুলতে না পারায় ৩২ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ডেভিডদের সাদার্ন ব্রেভ। ম্যাচের মোড় ঘোরায় অবশ্য ডেভিডের থ্রো-য় অবিশ্বাস্য রান আউট। লিভিংস্টোন ছিলেন বিধ্বংসী মেজাজেই। তিনি আউট হন ১৯ বলে ৪৬ রান করে, চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে। রান আউট হবেন ভাবতেও পারেননি। উঁচু শট মেরেছিলেন। সাদার্ন ব্রেভের ফিল্ডার ক্যাচ ধরতে পারেননি। বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি তুলে নিয়ে থ্রো করেন টিম ডেভিড। সরাসরি তা গিয়ে লাগে উইকেটে। দুই রান নিতে গিয়ে তাই রান আউট হয়ে যান লিভিংস্টোন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের এমন আউটের ধাক্কা আর কাটাতে পারেনি বার্মিংহ্যাম ফিনিক্স। মঈন আলি ৩০ বলে ৩৬ রান করেন। তিনি আবার যোগ দেবেন ইংল্যান্ড দলের সঙ্গে। তবে এই ম্যাচের পর ক্রিকেটপ্রেমীদের নজর নিশ্চিতভাবেই থাকবে টিম ডেভিড ও লিয়াম লিভিংস্টোনের দিকে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+