IPL 2024: পারফরম্যান্স তলানিতে তবু বিরাটদের টিকিটের দাম আকাশছোঁয়া, মূল্য তালিকায় কত নম্বরে আছে নাইটদের ইডেন?
আইপিএলে প্রতি মরশুমেই তারকা খচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু কোনও বারই চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। এবারও আইপিএলে খাদের কিনারায় আরসিবি, আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ পরাজয়, টানা পাঁচটিতে হার। আইপিএল থেকে প্রায় বেজে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ঘণ্টা। দল যতই খারাপ পারফরম্যান্স করুক মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটদের জনপ্রিয়তা কতটা তা আরও একবার প্রমাণিত হল।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে চলতি আইপিএলের সমস্ত দলের সবোর্চ্চ ও সর্বনিন্ম টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শীর্ষস্থানে আছে আরসিবি।সব থেকে বেশি দাম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বেঙ্গালুরুর প্রথম ম্যাচে সর্বোচ্চ ৫২,৯৩৮ টাকায় টিকিট বিক্রি হয়েছে। টিকিটের নির্ধারিত মূল্য ছিল ৪২,৩৫০। আরসিবি দলের টিকিটের সর্বনিন্ম মূল্য ২,৩০০টাকা। এবারও চলতি আইপিএলে সাতটি ম্যাচের মধ্যে ছ'টি ম্যাচেই হেরেছেন বিরাট কোহলিরা।

তালিকায় চতুর্থ স্থানে আছে নবাবের শহরের দল লখনউ। কেএল রাহুলদের খেলার সবোর্চ্চ টিকিট মূল্য ছিল ২০ হাজার টাকা। এ বারের প্রতিযোগিতায় টিকিটের সব থেকে কম দাম ৪৯৯ টাকা। লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্সের ঘরের মাঠে এই টাকায় টিকিট পাওয়া যায়।
রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ টিকিট মূল্য ২০ হাজার টাকা। ঘরের সর্বনিন্ম টিকিট মূল্য ৫০০ টাকা। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সর্বোচ্চ টিকিট মূল্য ২০ হাজার টাকা। সবচেয়ে কম দামে ৪৯৯ টাকাতেও টিকিট পাওয়া যায় শুভমান গিলদের খেলা দেখার জন্য।
বাণিজ্য নগরী মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বোচ্চ টিকিট মূল্য ১৮ হাজার টাকা। সর্বনিন্ম টিকিট মূল্য ৯৯০ টাকা। এবার মোহালি ছেড়ে মুলানপুর স্টেডিয়ামে খেলছে পাঞ্জাব দল। এই মাঠে সর্বোচ্চ টিকিট মূল্য ৯ হাজার টাকা, সর্বনিন্ম ৭৫০ টাকা।
ধোনিরদের হোম গ্রাউন্ড চিপকে সর্বোচ্চ ৬,০০০ টাকার টিকিট আছে। তবে সর্বনিন্ম টিকিট মূল্য ১৭০০ টাকা। তবে সবচেয়ে কম দাম দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এখানে সর্বোচ্চ টিকিট মূল্য ৫ হাজার টাকা, সর্বনিন্ম টিকিট মূল্য ২ হাজার টাকা।












Click it and Unblock the Notifications