আইপিএল ২০২৩: আরসিবির হারের মধ্যেই শাস্তি পেলেন দু প্লেসি

সোমবারের দিনটা একেবারেই ভালো গেল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। মাঠে বড় রান করেও লখনউ সুপার জায়ান্টাসের কাছে হারতে হল, মাঠের বাইের আবার শাস্তির মুখে পড়লেন অধিনায়র দু প্লেসি। জোড়া ধাক্কা আরসিবি শিবিরে।

লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে টান টান লড়াই করেও শেষ পর্যন্ত হারতেই হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। শুরু হার নয় একইসঙ্গে শাস্তির মুখে পড়লেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হলো ব্যাঙ্গালোর অধিনায়ককে।

Faf du Plessis

জোড়া ধাক্কা নিয়ে সোমবার চিন্নস্বামী ছাড়তে হলো আরসিবিকে। ব্যাঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়ামে টানটান উত্তেজনার মধ্যেই শেষ বলে ম্যাচ জিতে নেয় লখনউ। পেন্ডুলামের মতো দুলল গোটা ম্যাচ।শেষ পর্যন্ত বাজীমাত করল কেএল রাহুল ব্রিগেড।

কিন্তু ম্যাচ নির্ধারিত সময় শেষ করতে না পারায় শাস্তির হল দু প্লেসির। আইপিএলে ১৬ তম আসরে এই প্রথমবার কোন দলের অধিনায়ক স্লো ওভাররেটের জন্য দোষী হলেন। আইপিএলের আচরণ বিধি অনুসারে আরসিবি প্রথমবার চলতি মরসুমে এই অপরাধ করেছে সেই কারণে দলের অধিনায়ক কে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Faf du Plessis

এরপর যদি একই অপরাধ করে ব্যাঙ্গালোর দল। সেক্ষেত্রে অধিনায়কের আর্থিক জরিমানা হবে ২৪ লক্ষ টাকা। একইসঙ্গে দলের প্রথম একাদশের খেলোয়াড়দের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হবে। তাই সতর্ক থাকতে হবে বিরাট কোহলিদের।

শুধু আরসিবি নয়, শাস্তির মুখে পড়লেন লখনউ ক্রিকেটার আবেশ খানও। আইপিএলের আদর্শ আচরণ বিধির লেভেল ওয়ান অপরাধ করেছেন তিনি। ম্যাচ জয়ের পর উত্তেজিত হয়ে হেলমেট মাটিতে আছড়ে ফেলেন আবেশ। এই ঘটনায় ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।

আরসিবি টিম

সোমবার আরসিবির বিরুদ্ধে ১ উইকেটে জয় হাসিল করে লখনউ। প্রথমে ব্যাট করে আরসিবি করেছিল ২১২ রান। বিরাট কোহলি ,গ্লেন ম্যাক্সওয়েল এবং অধিনায়ক দু প্লেসি প্রত্যেকেই অর্ধশতরান করেছিলেন। দু প্লেসি এবং কোহলি জুটি ৯৬ রান স্কোরবোর্ডে যোগ করেন।

লখনউয়ের জয়ের অন্যতম নায়ক ছিলেন নিকোলাস পুরান তিনি ১৯ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরপরও শেষদিকে বেশ চাপে পড়ে যায় সঞ্জীব গোয়েঙ্কার দল। কিন্তু শেষ পর্যন্ত শেষ বলেই বাজিমাত করে লখনউ শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+