Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, হেরে প্রায় শেষ এসআরএইচ-এর আশা

IPL 2022: প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, হেরে প্রায় শেষ এসআরএইচ-এর আশা

প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে নক আউট পর্বের দিকে নিজেদের দাবি দৃঢ় করল ফাফ ডু প্লেসিসের দল। ওয়ানিন্দু হাসারাঙ্গার দুরন্ত বোলিংয়ের জেরে আরসিবির দেওয়া ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস শেষ হয়ে গেল ১২৫ রানে।

IPL 2022: প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, হেরে প্রায় শেষ এসআরএইচ-এর আশা

রাহুল ত্রিপাঠী ছাড়া এসআরএইচ-এর কোনও ব্যাটসম্যানই এ দিন দলের প্রয়োজনে পারফর্ম করতে পারেননি। অরেঞ্জ আর্মির একমাত্র সফল ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী করেন ৩৭ বলে ৫৮ রান। ছয়টি চার এবং দু'টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ত্রিপাঠী ছাড়া কেন উইলিয়ামসনের দলের মাত্র দুই জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হয়েছেন। এইডেন মার্করান করেন ২১ রান এবং নিকোলাস পুরানের ব্যাট থেক আসে ১৯ রান।

দুই ওপেনার কেন উইলিয়ামসন এবং অভিষেক শর্মা ০ রানে আউন হন। যদিও কেন আউট হয়েছেন ভাগ্য সুপ্রসন্ন না থাকায় একটি বল না খেলেই রান আউট হন তিনি। ফর্মে থাকা ব্যাটসম্যান অভিষেক শর্মা মাত্র ৩ বল খেলে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। জয়দীশ সুচিথ এবং শশাঙ্ক সিং যথাক্রমে করেন ২ এবং ৮।

আইরসিবির হয়ে দুর্দান্ত বোলিং করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং অর্ডারের ভিতটাই এদিন গুড়িয়ে দেন তিনি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৫ উইকেট সংগ্রহ করেন হাসারাঙ্গা। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। আরসিবি'র হয়ে দু'টি উইকেট পান জস হ্যাজেলউড। একটি করে উইকেট পান গ্লেন ম্যাক্সওয়েল এবং হর্ষল প্যাটেল।

এ দিন প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৯২/৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অধিনায়ক ফাফল ডু প্লেসিস ৫০ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন রজত পাতিদার। শেষের দিকে দুর্ধর্ষ ক্যামিও খেলেন দীনেশ কার্তিক তিনি করেন ৮ বলে অপরাজিত ৩০ রান। মূলত দীনেশের কারণেই আরসিবি ১৯০ রানের গণ্ডি পার করে। তবে, এই ম্যাচেও প্রথম বলেই ০ রানে আউট হন বিরাট কোহলি। প্যাভিলয়নে ফেরেন জগদীশ সুচিথ দু'টি উইকেট পান এই ম্যাচে হায়দরাবাদের হয়ে এবং একটি উইকেট পান কার্তিক ত্যাগী। এই নিয়ে পর পর চার ম্যাচে হারল হায়দরাবাদ। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চতুর্থ স্থানে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+