Zim vs Ind: নাগরিকত্ব নেই, ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ে দলে পাক পরিবারের নাকভি! নেতৃত্বে রাজা

Zimbabwe vs India: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জিম্বাবোয়েকে নেতৃত্ব দেবেন সিকান্দর রাজা। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলে আছেন বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য।

হারারেতেই হবে সব ম্যাচ। প্রথম ম্যাচ হবে শনিবার। জিম্বাবোয়ে দলে নতুন মুখ আন্তুম নাকভি।

Zim vs Ind

আন্তুমের বয়স ২৫। জিম্বাবোয়ে দলে ঢুকে পড়লেও খেলার বিষয়টি নির্ভর করছে তাঁর নাগরিকত্ব প্রাপ্তির উপরেই। আন্তুমের বাবা ও মা পাকিস্তানের নাগরিক। আন্তুমের জন্ম বেলজিয়ামে। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে খেলেন রাইনোজের হয়ে।

নাকভি জিম্বাবোয়ের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় ৭৩.৪২। জিম্বাবোয়ের কোনও দলের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ত্রিশতরান করেছেন। অপরাজিত ছিলেন ৩০০ রানে। নাগরিকত্ব পেয়ে গেলেই তাঁর আন্তর্জাতিক অভিষেক হবে ভারতের বিরুদ্ধে।

জিম্বাবোয়ে এবারের টি২০ বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দ্বিতীয় সারির দল পাঠালেও ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর প্রথম সিরিজ খেলবে জিম্বাবোয়েতেই। জিম্বাবোয়ের দলে ফিরেছেন তেন্ডাই চাতারা, ব্রেন্ডন মাভুতা, ওয়েসলি মাধেভেরে। তবে জায়গা পাননি রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, আইন্সলে এন্ডলভু। বিবেচিত হয়নি ক্রেগ আরভিন ও সিন উইলিয়ামসের নাম।

এপ্রিলে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলেছিল জিম্বাবোয়ে। সেই দলে থাকা ক্লাইভ মাদান্ডে, ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, ওয়েলিংটন মাসাকাদজা, তাডিওয়ানাশে মারুমানি ও ফরাজ খান ভারতের বিরুদ্ধে সিরিজেও রয়েছেন। দলে ফিরলেন ডিওন মায়ার্স, ইনোসেন্ট কাইয়া ও মিল্টন শুম্বা।

জিম্বাবোয়ে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর হেড কোচের পদ ছেড়েছিলেন ডেভ হাউটন। ফলে ভারতের বিরুদ্ধেই প্রথম অ্যাসাইনমেন্ট নবনিযুক্ত হেড কোচ জাস্টিন স্যামন্সের।

ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ে- সিকান্দর রাজা (অধিনায়ক), ফরাজ আক্রম, ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জংউই, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, ব্লেজিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড নগারাভা, মিলটন শুম্বা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+