ফের সাদা বলের ক্রিকেটে ফেরার জল্পনা উস্কে দিলেন আম্বাতি রায়ডু
ফের সাদা বলের ক্রিকেটে ফেরার জল্পনা উস্কে দিলেন আম্বাতি রায়ডু
ইংল্যান্ড বিশ্বকাপের ভারতীয় ক্রিকেট দল থেকে ছিটকে গিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। অবসাদে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন আম্বাতি রায়ডু। সেই তিনিই আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফিরে আসার জল্পনা উস্কে দিলেন।

সাদা বল
খুব শীঘ্রই তিনি সাদা বলের ক্রিকেটে ফিরে আসতে চান বলে জানিয়েছেন আম্বাতি রায়ডু। আপাতত আইপিএল-কেই তিনি পাখির চোখ করতে চান আভাস দিয়েছেন অন্ধ্রের ব্য়াটসম্যান।

কোন দলে যাবেন?
গত বেশ কয়েকটি আইপিএলের মরশুমে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছেন আম্বাতি রায়ডু। ওই দলের ক্রিকেটীয় পরিবেশ তাঁর ভীষণ পছন্দের বলে জানিয়েছেন দক্ষিণি।

ভারতীয় দলে খেলবেন?
রায়ডু বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে বাইশ গজে নামার স্বপ্ন ছোট থেকেই দেখে এসেছেন তিনি। যদি ফের সেই দলে খেলার সুযোগ পান, তবে তিনি না বলবেন না বলেই জানিয়েছেন রায়ডু।

রায়ডুর ওয়ান ডে রেকর্ড
ভারতীয় দলের হয়ে ৫৫টি ওয়ান ম্যাচ খেলেছেন আম্বাতি রায়ডু। ৪৭.০৫-র গড়ে ১৬৯৪ রান করেছেন অন্ধ্রের ব্য়াটসম্যান। তিন শতরান ও ১০টি অর্ধশতরানও রয়েছে রায়ডুর।












Click it and Unblock the Notifications