IND vs NZ: জাজেদার দুরন্ত রান আউট, ধোনির সঙ্গে মিল পাচ্ছেন ভক্তরা, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা
পুণে টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে প্রবল চাপে ছিল ছিল। শুক্রবার দিনের শেষে কিউয়িদের লিড ছিল ৩০১ রানের। কিন্তু তৃতীয় দিনের সকালে নিউজিল্যান্ডকে খুব বেশি দূর এগোতে দিল ভারত। সৌজন্যে রবীন্দ্র জাদেজার বোলিং। জাড্ডুর স্পিনের ঘূর্ণিতে বেসামাল হয়ে গেল নিউজিল্যান্ড। তবে বল হাতে তিন উইকেট নেওয়ার থেকেও চর্চায় জাজেদার রান আউট।
তৃতীয় দিনের সকালে তিন উইকেট নেন জাদেজা। ৪১ রান করা ব্লান্ডেলকে আউট করলেন। এরপর মিচেল স্যান্টনার আউট হলেন ৪ রানে। জাদেজার বলে বুমরাহের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্যান্টনার। এজাজ প্যাটেলকে ফেরালেন এক রানে। শেষে উইলিয়াম ও'রোর্ককে রান আউট করেন জাদেজা। ওয়াশিংটন সুন্দরের করার থ্রো থেকে কিউয়ি ব্যাটারকে রান আউট করে চমকে দিলেন জাদেজা।

ধোনির নো লুক রান আউটের সঙ্গে এটার মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কারণ উইকেটরক্ষক ধোনি, ফিল্ডারের থ্রো করা বল তালুবন্দি না করেই হাতের ছোঁয়ায় তা উইকেটে স্পর্শ করে দিতেন। এতে কিছুটা সময় বাঁচানো সম্ভব হত। আর আউট হওয়ার সম্ভাবনাও বাড়ত। সেই একই পদ্ধতিই উইলিয়াম ও'রোর্ককে রান আউট করার ক্ষেত্রে ব্যবহার করলেন জাদেজা।
Runout so easy, it had its own swag! 😎
— JioCinema (@JioCinema) October 26, 2024
Now #TeamIndia needs 359 runs to level the series 🤞#INDvNZ #IDFCFirstBankTestTrophy #TeamIndia #JioCinemaSports pic.twitter.com/9hvqYcuO7Q
বাউন্ডার লাইন থেকে বলটা থ্রো করেছিলেন সুন্দর। জাদেজা লক্ষ্য করেছিলেন উইলিয়াম ও'রোর্ক-র গতি কিছুটা স্লথ আছে। ফলে বল তালু্বন্দি না করেই হাতের ছোঁয়ায় তা উইকেটে স্পর্শ করে দেন। ফলে উইলিয়াম ও'রোর্ক রান আউট হয়ে যান, জাদেজার এই রান আউট কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
The Thala effect in Ravindra Jadeja's run out. 😄pic.twitter.com/tBoXdr27O6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 26, 2024
অনেকেই ধোনির সঙ্গে জাদেজার এই রান আউটের তুলনা টেনেছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। কারণ ভারতীয দল হোক বা সিএসকে, দীর্ঘ সময় ধরেই ধোনির সঙ্গে খেলেছেন জাদেজা। ফলে ধোনির থেকেই রপ্ত করে নিয়েছেন রান আউটের এই ভঙ্গিমা।
উল্লেখ্য ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন জাদেজাই। আক্রমণাত্বক খেলে ৪৬ বলে ৩৮ রান করেন। এবার বল হাতেও দলের মানরক্ষা করলেন।












Click it and Unblock the Notifications