রবীন্দ্র জাদেজাকে ঘিরে হঠাৎ জোর বিতর্ক! কারণ কী? অস্ট্রেলিয়াকে দুমড়ে খোঁচাও দিলেন

রবীন্দ্র জাদেজা নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তবে তারই মধ্যে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে জড়িয়ে পড়লেন জোর বিতর্কেও।

নাগপুর টেস্টের প্রথম দিনেই ভারত ১৭৭ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। পাঁচ মাস পর দেশের হয়ে মাঠে ফিরেই ৫ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ইনিংসে পাঁচ উইকেট এই নিয়ে ১১ বার। দিনের নায়ক জাড্ডুকে নিয়ে অবশ্য ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। বোলিংয়ের সময় জাড্ডু যেভাবে ক্যামেরাবন্দি হন, তা নিয়েই তুঙ্গে তরজা। অবস্থান স্পষ্ট করেছে বিসিসিআই।

বিতর্কে জাদেজা

বিতর্কে জাদেজা

এমনিতেই নাগপুরের ভিসিএ স্টেডিয়ামের পিচ নিয়ে নিত্যনতুন কাঁদুনি গাইছে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজার লেগ বিফোরের ক্ষেত্রে বল ট্র্যাকিং টেকনোলজির সঠিক প্রয়োগ না হওয়া নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। তবে দিনের সেরা বিতর্ক রবীন্দ্র জাদেজাকে নিয়ে। জাদেজাকে দেখা যায় তিনি বোলিংয়ের সময় মহম্মদ সিরাজের হাত থেকে কিছু নিলেন। পরে তা আঙুলে লাগাচ্ছেন। সিরাজের হাত থেকে যা নিয়েছেন তা বলে লাগিয়েছেন কিনা স্পষ্ট নয়। বল বিকৃতির অভিযোগ নতুন নয়। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার বল বিকৃতিতে শাস্তিও পেয়েছিলেন। জাড্ডু বলের ঔজ্জ্বল্য বাড়াতে কিছু লাগাচ্ছেন কিনা তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেন।

ভাইরাল ভিডিও

একটি টুইটে জাদেজার এই ভিডিওটি দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা উইকেটকিপার টিম পেইন লেখেন, ইন্টারেস্টিং। মাইকেল ভনও বিষয়টি জনসমক্ষে আনেন। তবে কেউই নিশ্চিত হতে পারেননি বিষয়টি কী? যদিও সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, জাদেজা তাঁর আঙুল মলম লাগিয়েছিলেন। যে হাত দিয়ে তিনি বোলিং করেন তাতে চোট ছিল। ব্যথা নিবারণের জন্যই তিনি মলম ব্যবহার করেছেন। যদিও বিতর্ক শেষ অবধি কতদূর যায় সেদিকেই তাকিয়ে সকলে।

অস্ট্রেলিয়াকে খোঁচা

অস্ট্রেলিয়াকে খোঁচা

এরই মধ্যে পিচ নিয়ে বিতর্কে জল ঢেলে জাদেজা দাবি করেছেন, নাগপুরের উইকেট মোটেই র‌্যাঙ্ক টার্নার নয়। তিনি বলেন, উইকেট মন্থর। বাউন্স কম অন্য উইকেটের তুলনায়। প্রথমে পিচ দেখে যা ভাবা হচ্ছিল, পরে সেই ধারণা বদলায়। রক্ষণাত্মকভাব খেলা কিছুটা কঠিন হতে থাকে। সব বল ঘুরছিল না। কিছু সোজা যাচ্ছিল। বাউন্স কম ছিল। এই পরিস্থিতিতে ব্যাটারদের মনে সংশয় তৈরির লক্ষ্যেই বল করেছি। উইকেটের সোজা বল করে যাওয়াই লক্ষ্য ছিল। ভারতে খেলতে এলে স্পিন খেলা ভালোভাবে রপ্ত করা প্রয়োজন। সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। ভারতে যে দলই আসে তারা স্পিন খেলার প্রস্তুতি নিয়েই আসে। কখনও স্পিনারদের বিরুদ্ধে রান করা যাবে, কখনও আউট হবে। সেটা খেলার অঙ্গ। আমাদের লক্ষ্যই ছিল অজিদের অল্প রানে বেঁধে ফেলা।

পারফরম্যান্সে খুশি

পারফরম্যান্সে খুশি

অস্ট্রেলিয়ার স্পিনারদের প্রশংসার ফাঁকে জাড্ডুর পরামর্শ উইকেটের জন্য ধৈর্য্য ধরতে হবে। নিজের পারফরম্য়ান্স নিয়ে জাদেজা বলেন, আমি যেভাবে বল করেছি তাতে খুশি। বোলিং উপভোগ করছি। ৫ মাস পরে টেস্ট খেলা সহজ নয়। তবে এর জন্য প্রস্তুতি নিয়েছি। ফিটনেসে জোর দিয়েছি। এনসিএতে স্কিল ট্রেনিংও সেরেছি। রঞ্জি ট্রফি খেলতে নেমে ৪২ ওভার বল করা কাজে দিয়েছে। এটা আমাকে টেস্ট খেলার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসীও করে তুলেছে। এনসিএতে ১০-১২ ঘণ্টা ধরে বল করেছি। ছন্দ ফিরে পেয়ে বড় স্পেল করতে যাতে অসুবিধা না হয়, সেজন্য নিজেকে প্রস্তুত করেছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+