ধোনিকে অসম্মান কলকাতা নাইট রাইডার্সের? পাল্টা দিলেন জাদেজা, মাহি-ভক্তদের কটাক্ষে বিদ্ধ কেকেআর
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে সিডনিতে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের শেষ উইকেট জুটি ভাঙতে পারেনি অস্ট্রেলিয়া। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে ব্যাটারদের ঘিরে ধরেও শেষ ২ ওভারে শেষ উইকেট তুলতে না পেরে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি প্যাট কামিন্সের দলের। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক তথা কেকেআরে খেলা কামিন্সের সেই ফিল্ডিং সাজানো নিয়ে টুইট করেই রোষের মুখে পড়ল কেকেআর।
That moment when a classic move in Test cricket actually reminds you of a T20 master stroke! #Ashes #KKR #AmiKKR #AUSvENG pic.twitter.com/D3XbMu83mf
— KolkataKnightRiders (@KKRiders) January 9, 2022
কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোকে তুলনা করেছে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে কেকেআর ম্যাচের ঘটনার সঙ্গে। মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে আইপিএল বা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ থাকলে প্রায়ই গৌতম গম্ভীর ব্যাটারের কাছাকাছি ফিল্ডার দাঁড় করাতেন, পাছে ডিফেন্সিভ শট খেলতে গিয়ে ধোনি উইকেট দেন সেই আশায়। এমনই একটি ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে চারজন ফিল্ডার দাঁড় করিয়েছিলেন গম্ভীর, ধোনি ব্যাট করার সময়। আজ প্যাট কামিন্স যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় সব ফিল্ডারকে ক্লোজে দাঁড় করিয়ে ফিল্ডিং সাজিয়েছিলেন তার ছবির সঙ্গে গম্ভীরের ফিল্ড-প্লেসিংয়ের তুলনা টানে কেকেআর। এখানে ব্যাট করছিলেন ইংল্যান্ডের টেল এন্ডাররা, আর কেকেআরের বিরুদ্ধে ব্য়াট করছিলেন ধোনি।

কেকেআরের পোস্টের ক্যাপশনে লেখা হয় আজ টেস্ট ক্রিকেটের এই 'ক্ল্যাসিক মুভ' টি ২০ মাস্টারস্ট্রোককে মনে করাচ্ছে। এতেই ক্ষিপ্ত হন ধোনি-ভক্ত নেটাগরিকরা। তাঁদের দাবি, গৌতম গম্ভীরের উদাহরণ টেনে আসলে কেকেআর ধোনিকেই ট্রোল করতে চেয়েছে। উল্লেখ্য, এবার ধোনির চেন্নাই সুপার কিংসের কাছেই আইপিএল ফাইনালে পরাস্ত হয় কেকেআর। ধোনির অসম্মানের অভিযোগ তুলে কেকেআরকে কটাক্ষে বিদ্ধ করে একের পর এক টুইট আসতে থাকে।
Its not a master stroke!Just a show off🤣
— Ravindrasinh jadeja (@imjadeja) January 9, 2022
তবে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে রবীন্দ্র জাদেজার মন্তব্য থেকে। রবীন্দ্র জাদেজাকে প্রথম পছন্দ হিসেবে রেখে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অধিনায়কের হয়ে ব্যাট ধরেছেন জাড্ডু। তিনি হাসির ইমোজি দিয়ে লিখেছেন, যেটাকে মাস্টারস্ট্রোক বলা হচ্ছে, ওটা শো-অফ বা লোকদেখানো ছা়ড়া কিছু নয়। জাড্ডুর টুইটে চাঙ্গা হয়েছেন সিএসকে তথা ধোনি-ভক্তরা। আইপিএল নিলামের আগে একটি টুইটকে কেন্দ্র করেই অস্বস্তিতে পড়ল কেকেআর। মাঠের বাইরে মাহি-ম্যাজিকই অব্যাহত সোশ্যাল মিডিয়ার যুদ্ধে। খোঁচা দিতে গিয়ে কটাক্ষে বিদ্ধ কেকেআর।
We own them king 👑 pic.twitter.com/OSaihQEipV
— MSDian™ (@Ashwin_tweetz) January 9, 2022
KKR fans vs CSK fans vs SRK fans vs Dhoni fans vs Kohli fans vs Gambhir fans vs Jadeja fans #CricketTwitter on 🔥🔥🔥 pic.twitter.com/k5PEpERVbF
— Vinesh Prabhu (@vlp1994) January 9, 2022












Click it and Unblock the Notifications