Ravindra Jadeja: মার্কিন মুলুকেই রাস্তাই মঞ্চ জাদেজার, এআর রহমানের গানে হিট জাড্ডুর নাচ, দেখুন ভিডিও
মাঠের পারফরম্যান্সে মতোই মাঠের বাইরেও রঙিন রবীন্দ্র জাদেজা। সামনেই ঠাসা ক্রীড়াসূচি। এশিয়া কাপ, অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তারআগে রোহিত-বিরাটদের বিশ্রাম দিয়েছে বিসিসিআই। এই তালিকায় রয়েছেন দলের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাও। দল ক্যারিবিয়ান সফরে টি টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকলেও ছুটির মেজাজে জাড্ডু।
ভারত অধিনায়ক রোহিত শর্মার মতোই জাদেজাও বর্তমানে রয়েছে মার্কিন মুলুকে। সেখানেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। তবে ছুটির মধ্যেই ভিন্ন অবতারে পাওয়া গেল স্যার জাদেজাকে। ২২ গজে তাঁর অল রাউন্ড পারফরম্যান্স বহু ম্যাচেই জয় এনে দিয়েছে ভারতকে। বল হাতে স্পিনের ভেল্কি হোক বা ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস, জাড্ডু মানেই টিম ইন্ডিয়ার নির্ভরশীলতার এক নাম।

শুধু কী ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং নয় জাদেজার আরও একটি প্রতিভা সম্প্রতি প্রকাশ্যে এসছে। যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। আমেরিকায় ছুটি কাটানোর ফাঁকেই বিন্দাস মুডে দেখা গেল জাড্ডুকে। এআর রহমানের জনপ্রিয় গানের তালে নাচলেন টিম ইন্ডিয়ার তারকা। তাও কোনও টিভি শো বা ঘরের মধ্যে নয়, একেবারের রাস্তার উপরেই নাচের ছন্দে মাতলেন জাড্ডু।
রবীন্দ্র জাডেজা নিয়মিত নিজের ইন্সটাগ্রামে আমেরিকা ভ্রমণের ছবি শেয়ার করছেন। এ বার তাঁর আইপিএল টিম চেন্নাই সুপার কিংস তাঁর এক দারুণ ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে আমেরিকার রাস্তাতে নাচ করছেন জাডেজা।
জাড্ডুর ইন্সটাগ্রামে একের পর এক পো্স্ট বলে দিচ্ছে আমেরিকাতে কোথায় কোথায় ঘুরছেন তিনি। সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে বোঝা যাচ্ছে বর্তমানে আমেরিকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। ৭ অগাস্ট তিনি ডিজনিল্যান্ড থেকে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
রবীন্দ্র জাডেজাকে এ বার দেখা যাবে অগস্টে হতে চলা এশিয়া কাপে। কয়েক দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরে তিনি যোগ দেবেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষ প্রস্তুতি শিবিরে। টেস্টের অল রাউন্ডারদের তালিকার শীর্ষে থাকার পাশাপাশি বোলারদের তালিকাতে প্রথম দশে রয়েছেন সৌরাষ্ট্রের অল রাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা। তারই সঙ্গে ৩০ বছর পুরানো কপিল দেবের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। কপিল দেব ওয়েস্ট ইন্ডিজের ৪৩ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। ক্যারবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোমারিও শেফার্ডকে ১৮তম ওভারে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নিয়ে কপিল দেবের রেকর্ড ভেঙে দেন জাদেজা।












Click it and Unblock the Notifications