Ravindra Jadeja: 'নিজেদের সেরাটা দিয়েই দেশের হয়ে খেলি', কপিলকে পাল্টা জবাব জাদেজার
প্রাক্তনদের সমালোচনায় সাধারণত মুখ খোলেন না বর্তমানরা। কিন্তু বিগত কয়েকদিনে সুনীল গাভাসকর থেকে কপিল দেব লাগাতার নিশানা করেছেন ভারতীয় দলকে। এমনকি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের সবজান্তা এবং অহঙ্কারী বলে কটাক্ষ করেছেন। দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও প্রাক্তনীদের সমালোচনা কানে পৌঁছেছে টিম ইন্ডিয়ার সদস্যদের।
লাগাতার কড়া সমালোচনার মুখে পড়া ভারতীয় দলের হয়ে পাল্টা আসরে নামলেন রবীন্দ্র জাদেজা। কিছুটা ব্যতিক্রমী ভাবেই কপিলের মন্তব্যের জবাব দিলেন টিম ইন্ডিয়ার তারকা অল রাউন্ডার। মঙ্গলবার তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে কপিলের মন্তব্য উঠলে সোজা ব্যাটেই জবাব দিলেন ভারতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার।

জাডেজা বলেন, "আমি জানি না কখন উনি এই কথাগুলো বলেছেন। এসব খবর আমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেড়াই না। সবারই নিজ নিজ মতামত রয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের মত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। কিন্তু আমার মনে হয় না দলের মধ্যে ঔদ্ধত্য আছে বলে। সকলেই ক্রিকেটকে উপভোগ করে খেলে। সকলেই পরিশ্রম করে। সবাই নিজেদের ১০০ শতাংশ দিয়ে থাকেন।"
এখানে থেমে না থেকে জাড্ডু আরও মন্তব্য করেন, 'সাধারণত এই ধরনের মন্তব্য যখম দল হারে। দলে খুব ক্রিকেটাররা রয়েছেন, খুব ভালো একটা দল। প্রত্যেকই ১০০ শতাংশ উজার করে দিই। আমরা ভারতের প্রতিনিধিত্ব করি, এটাই আমাদের মূল লক্ষ্য।'

কয়েকদিন আগেই কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেব জানিয়েছিলেন, বর্তমান ক্রিকেটারদের কেউ কেউ মনে করেন, তাঁরা সবজান্তা। শুধু তাই নয়, কপিল এটাও বলে দেন, চোট নিয়ে ক্রিকেটাররা আইপিএল খেলতে পারেন।
বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'বর্তমান ক্রিকেটারদের ভালো দিক হল তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্ত নেতিবাচক দিক হল তাঁরা মনে করে সব জানে।তাঁরা অন্য কারোর থেকে কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না।'

এখানেই থেমে না থেকে কপিল আরও কড়া ভাষায় আক্রণন শানিয়েছিলেন। তাঁর কথায়, 'অনেক সময় টাকা এলে তারসঙ্গে অহংকারও আসে।এখানকার ক্রিকেটাররা মনে করে তাঁরা সব জানে। আমি মনে করি অনেক ক্রিকেটারেরই সাহায্য প্রয়োজন। যখন সুনীল গাভাসকরের মতো একজন রয়েছেন তখন তাঁর থেকে সাহায্য নিতে সমস্যা কোথায়। এখানেই রয়েছে ইগোর সমস্যা।'
কপিলের এই মন্তব্য যে ভারতীয় দল ভালোভাবে নিচ্ছে না, তা জাড্ডু পাল্টা প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।












Click it and Unblock the Notifications