ম্যান অফ দ্য ম্যাচ হয়েও তৃতীয় টেস্টে বাদ জাদেজা, কারণটা জানলে অবাক হবেন
আইসিসি-র নিয়মভঙ্গ করায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সাসপেন্ড করা হল রবীন্দ্র জাদেজাকে ।
দ্বিতীয় টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েও শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সাসপেন্ড করা হল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। তাঁর বিরুদ্ধে আইসিসি-র বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে হয়েছে। গত ২৪ মাসে তাঁর বিরুদ্ধে ৬টি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে।

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কলম্বো টেস্টের তৃতীয় দিনে বল ধরে তিনি 'বিপজ্জনকভাবে' ক্রিজে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান করুনারত্নের দিকে ছোঁড়েন। এই কাজের জন্য জাদেজার রেকর্ডে ৩টি ডিমেরিট পয়েন্ট জমা হয়, কাটা যায় ম্যাচ ফি-র ৫০ শতাংশ। এর আগে গত বছর ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও তিনি নিয়মভঙ্গ করায় তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। তাঁর খাতায় জমা হয় তিনটি ডিমেরিট পয়েন্ট।
রবীন্দ্র জাদেজা ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। ফলে নতুন করে আইসিসি-র দরবারে তাঁর শুনানি হবে না।
আইসিসির নিয়ম অনুযায়ী , ৬টা ডিমেরিট পয়েন্ট ২টো সাসপেনশন পয়েন্টের সমান। ২টো সাসপেনশন পয়েন্ট একটি টেস্ট অথবা ২টি একদিনের ম্যাচে সাসপেন্ড হওয়ার সমান। ২৪ মাসের মধ্যে জাদেজার রেকর্ডে যদি ৮ টা বা তার বেশি সাসপেনশন পয়েন্ট জমা হয় তাহলে তা ৪টি সাসপেনশন পয়েন্টের সমান হবে।












Click it and Unblock the Notifications