আইপিএল-এর প্রথম প্লে-অফ-এর আগে জাদেজার ব্যক্তিগত জীবনে ঝড়, পুলিশের হাত মার খেলেন স্ত্রী

আজ আইপিএল-এর প্রথম প্লে-অফ। কিন্তু, তার আগে চেন্নাই সুপার কিংস-এর রবীন্দ্র জাদেজার জীবনে বয়ে গেল ঝড়। পুলিশের হাতে মার খেতে হল জাদেজার স্ত্রী-কে। যদিও, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত পুলিশকর্মীকে হেফাজতে

আজ আইপিএল-এর প্রথম প্লে-অফ। কিন্তু, তার আগে চেন্নাই সুপার কিংস-এর রবীন্দ্র জাদেজার জীবনে বয়ে গেল ঝড়। পুলিশের হাতে মার খেতে হল জাদেজার স্ত্রী-কে। যদিও, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত পুলিশকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

আইপিএল-এর প্রথম প্লে-অফ-এর আগে জাদেজার ব্যক্তিগত জীবনে ঝড়, পুলিশের হাত মার খেলেন স্ত্রী

জানা গিয়েছে, সোমবার গুজরাটের জামনগরে এই ঘটনা ঘটে। সুপারিন্টেন্ডেট অফ পুলিশ, জামনগর, প্রদীপ সেহজুয়াল জানিয়েছেন, জাদেজার স্ত্রী রিভা সোলাঙ্কি এবং পুলিশকর্মী সঞ্জয় আহির রাস্তার মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই জটিলতা নেয় সঞ্জয়ের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন রিভা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাধারণ পোশাকে থাকা পুলিশকর্মী সঞ্জয় আহির তর্কাতর্কি করতে করতেই রিভার চুলের মুঠি ধরেন। এমনকী, চড়ও মারেন।

সুপারিন্টেন্ডেট অফ পুলিশ, জামনগর, প্রদীপ সেহজুয়াল জানিয়েছেন, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ডিজিপি-র সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনও মহিলার সঙ্গে পুলিশকর্মীর অভব্য আচরণ বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন এসপি। অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা বিএমডবলু নিয়ে জামনগরের সারু এলাকা দিয়ে যাচ্ছিল, সে সময় পুলিশকর্মী সঞ্জয়ের মোটবাইকে ধাক্কা মারে। এরপরই জামনগর পুলিশে কনস্টেবল পদে কর্মরত রিভার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। সঞ্জয় নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দিতে দিতে রিভার দিকে এগিয়ে যান। এরপরই তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে। আচমকাই সঞ্জয় রিভার চুলের মুঠি ধরে চড় মারতে থাকেন। পরে, স্থানীয়রা এগিয়ে এসে দু'জনকে সরিয়ে নেয়। এরপরই রিভা এফআইআর দায়ের করেন। রিভার গাড়িটি আপাতত তদন্তের স্বার্থে আটক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+