হল কী রবীন্দ্র জাদেজার, দিন কয়েক আগে দল থেকে বাদ পড়া নিয়ে বিতর্কিত টুইট করে ছিলেন স্যার জাদেজা, কিন্তু এবার যা করলেন।
Cricket
oi-Debalina
By Debalina Dutta
এ কী হল রবীন্দ্র জাদেজার। দিন কয়েক আগেও তাঁকে বাদ দিয়ে টিম ইন্ডিয়া ভাবা যেত না। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। এমনকি শেষ দুটি ম্যাচে তাঁকে দলে রাখাও হয়নি। তারপরই কী এহেন কাজ করলেন জাদেজা।
সোমবারই দল নির্বাচনে নাম বাদ গেছে জাদেজার। তারপরই ইনস্টাগ্রামে একটি বিতর্কত ছবি পোস্ট স্যার জাদেজার। এই প্রোফাইলে অবশ্য তাঁর স্যার জাদেজা নাম বদলেও গেছে। নাম রয়ালনবঘন। তাঁকে ছবিতে ধোঁওয়া ছাড়তে দেখা গেছে। ছবির পাশে তিনি নিজেই লিখেছেন দারুণ নাইট আউট, পুলিশের রিপোর্ট অনুযায়ি।
এই লেখা ও ছবিতে ধোঁওয়া ছাড়ার ধরণ দেখে মনে হচ্ছে তিনি গাঁজা জাতীয় নেশা করছেন, কারণ সেটা নিষিদ্ধ নেশা, তাই হয়ত পুলিশ তাঁকে ধরেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে দিন কয়েক আগে জাতীয় নির্বাচকরা তাঁকে দল থেকে বাদ দেওয়ায় তিনি একটি বিতর্কিত পোস্ট করেছিলেন, পরে অবশ্য বিসিসিআইয়ের রোষানল থেকে বাঁচতে সেই পোস্ট তিনি ডিলিট করে দেন।
কিছুদিন আগেও তিনি ভারতীয় দলের অপরিহার্য অলরাউন্ডার ছিলেন। তাঁর এক্সপার্ট টিপ্পনির জন্য মহেন্দ্র সিং ধোনি তাঁকে স্যার জাদেজা উপাধি দেন। তারপর থেকে ড্রেসিংরুমে দেওয়া সেই নাম সর্বজনীন হয়েছিল। কিন্তু এখন তিনি যে পথে হাঁটছেন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ভারতীয় ক্রিকেটাররা ইয়ুথ আইকন। রবীন্দ্র জাদেজার এই পোস্টে প্রায় ৮৫ হাজার লাইক পড়েছে। তাহলে কী বার্তা দিচ্ছেন তিনি। এটা কী কাঙ্খিত।