ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও জাডেজাকে পাবে না ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও জাডেজাকে পাবে না ভারত
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে তো ছিটকে গিয়েছেন-ই, দ্বিতীয় ওডিআই ম্যাচেও রবীন্দ্র জাডেজার সার্ভিস পাবে না ভারত। বিসিসিআই শুক্রবার জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওডিআই থেকে রবীন্দ্র জাডেজার ছিটকে যাওয়ার কথা। ডান পায়ের হাঁটুতে চোটের কারণ ক্যারিবিয়ান দলটির বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না জাড্ডু।

ভারতীয় দলের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছে রবীন্দ্র জাডেজাএই মুহূর্তে। তৃতীয় ওডিআই ম্যাচে তিনি আদৌ খেলতে পারবেন কি না তা মেডিক্যাল টিমের রিপোর্টের উপরই নির্ভর করছে। এর আগে বৃহস্পতিবার ভারত অধিনায়ক শিখর ধাওয়ান জানিয়েছিলেন নিগল রয়েছে জাডেজার।
বিসিসিআই-এর তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন রবীন্দ্র জাডেজা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু'টি ওডিআই থেকে ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন জাডেজা এবং (মেডিক্যাল টিমের) পরমার্শ মতোই তৃতীয় ওডিআই ম্যাচে তাঁকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাডেজাকে বেছে নিয়েছিল বিসিসিআই-এর সিনিয়র নির্বাচকমণ্ডলী। জাড্ডু ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে।
ভারতের মতোই ওয়েস্ট ইন্ডিজও তাদের দলের সেরা অস্ত্রকে এই সিরিজে হয়তো পাবে না কারণ কোভিডে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার। প্রথম একদিনের ম্যাচে তিনি খেলতে পারছেন না এই কারণে। দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম।
প্রথম এক দিনের ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। টসে জেতার পর ক্যারিবিয়ান দলটির অধিনায়ক বলেন, "পরিবেশ বোলারদের প্রথমের দিকে সাহায্য করবে চাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি আমরা। আশা করি আমরা এর সুবিধা কাজে লাগাতে পারব আমরা। টস জিততে অবশ্যই ভাল লাগে। দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হওয়ার ফলে দলে নেই জেসন (হোল্ডার)।
রোহিত শর্মার অনুপস্থিতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলানো শিখর ধাওয়ান বলেছেন, "আমরাও দ্বিতীয় ব্যাটিং করার কথাই ভাবছিলাম। আবহাওয়া দেখে মনে হচ্ছে পরের দিকে বৃষ্টি হতে পারে। তবে, প্রথমে ব্যাটিং করতে হলেও আমরা অখুশি নই। আমি অত্যন্ত ঠান্ডা মাথার অধিনায়ক। বিদেশ থেকে অনেক সমর্থক এসেছেন আমাদের সমর্থন করতে। সব সময়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে আমরা পছন্দ করি।"












Click it and Unblock the Notifications