Ravindra Jadeja: একদিনের দলে ভবিষ্যৎ সুরক্ষিত নয়, রোহিত-বিরাটের মতোই কঠিন পরিস্থিতিতে জাদেজাও!
বিরাট কোহলি-রোহিত শর্মার মতোই অবসর নিয়ে জল্পনা চলছে রবীন্দ্র জাদেজার। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়া সিরিজে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি জাড্ডু। ৫ মাস পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে জাদেজা আর সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি একদিনের ক্রিকেটেও জাড্ডুর ভবিষ্যৎ সুরক্ষিত নয়।
২০২৪ সালে বিশ্বকাপ জেতার পরই রোহিত-বিরাটের মতোই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছিলেন রবীন্দ্র জাদেজা। এবার একদিনের ক্রিকেটে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। একটি সর্ব ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এখন থেকেই জাদেজার বিকল্প তৈরি করে রাখতে চাইছেন নির্বাচকরা। আসন্ন একদিনের মরশুমই জাদেজার ভবিষ্যৎ ঠিক হয়ে যেতে পারে। ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জাদেজা সুযোগ পাবেন এমন নিশ্চয়তা নেই।

টি২০ ক্রিকেট আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান জাদেজা। আগামী দিনে একদিনের ফর্ম্যাটে তিনি কেমন পারফর্ম করেন সেদিকেই লক্ষ্য থাকবে নির্বাচকদের। ভালো পারফরম্যান্স করতে পারলে যাদের সুযোগ দেওয়া হবে, না হলে তাকে ব্রাত্য করা হবে। কারণ ভারতীয় দল এখন থেকেই ২০২৭ একদিনের বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চাইছে।
বর্তমান কোচ গৌতম গম্ভীর চাইছেন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য এখন থেকেই একটি শক্তিশালী স্কোয়াড গঠন করতে। যেখানে তরুণ প্রতিভাদের আরও বেশি সুযোগ দেওয়া হবে। এই পরিস্থিতিতে বয়স্ক জাদেজার উপর খুব বেশি নির্ভর করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র বিরাট কোহলি বার রোহিত শর্মাই নন একইসঙ্গে কঠিন পরীক্ষা হতে চলেছে রবীন্দ্র জাদেজারও।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন জাদেজা। সেখানে তিনি শেষ টেস্টের জার্সির ছবিটি প্রকাশ করেছেন এই পোস্টের মধ্যে দিয়ে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি টেস্ট থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রাখলেন জাদেজা। উল্লেখ্য আগামীকাল (শনিবার) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে।












Click it and Unblock the Notifications