AUS vs IND: অস্ট্রেলিয়ান সাংবাদিকের ইংরেজি প্রশ্নের উত্তর দিলেন না জাদেজা! মেলবোর্নে প্রবল বিতর্ক
মেলবোর্নে টেস্ট শুরু হতে এখনও বাকি কয়েক দিন। কিন্তু তার আগেই ভারতীয় দলের সঙ্গে সংঘাত শুরু হয়ে গেল ভারতীয় দলের। মেলবোর্নে প্রথমে বিতর্ক তৈরি হয় বিরাট কোহলির সঙ্গে। বিরাটের অনুমতি না নিয়েই তাঁর সন্তানদের ছবি তোলা নিয়ে বিতর্ক তৈরি হয়। শনিবার জাদেজার সঙ্গে নজিরবিহীন বিতর্ক তৈরি হয়।
শনিবার থেকে মেলবোর্নে প্রস্তুতি শুরু করে দিল ভারত। গাব্বা টেস্টর পর কয়েক দিনের বিরতি কাটিয়ে শনিবার থেকে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত-বিরাটরা। শনিবার ভারতীয় দলের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

জানা গিয়েছে জাদেজা সীমিত সময়ের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন. সেখানে তিনি ভারতীয় সাংবদিকদেরই প্রশ্নের উত্তর দেন, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর এক অজি সাংবাদিক প্রশ্ন করেন। কিন্তু তার প্রশ্নের জাদেজা উত্তর না দেওয়ায় তিনি ভারতীয় মিডিয়া ম্যানেজারের সঙ্গে তর্ক শুরু করেন।
ময় কম থাকায় সবাই প্রশ্ন করার সুযোগ পাননি। সাড়ে আট মিনিটের সাংবাদিক সম্মেলনে অনেকেই প্রশ্ন করতে পারেননি। অজি মিডিয়া প্রশ্ন তুলেছেন কেন ইংরেজি প্রশ্নের উত্তর দিলেন না তিনি? জাদেজা কি ইচ্ছাকৃত অজি মিডিয়াকে অবজ্ঞা করলেন?
রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের অনুশীলন শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিকের উত্তর দেন জাদেজা। সেইসময় অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক ইংরেজি ভাষায় প্রশ্ন করার চেষ্টা করেন। কিন্তু, ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার তাঁকে জানিয়ে দেন, ক্ষমা করবেন, আমাদের কাছে অত সময় নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে টিম বাস আমাদের জন্য অপেক্ষা করছে।
এরপর থেকেই বিতর্কের সূত্রপাত। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে তিনি তর্ক করতে থাকেন কেন তাঁর উত্তর দেওয়া হল না। অজি মিডিয়া সম্মিলিতভাবে প্রতিবাদ জানায়। এরসঙ্গে অজি মিডিয়া ইচ্ছাকৃতভাবে যুক্ত করে দেয় হিন্দি ইংরেজি বিতর্ক। এরফলে গোটা বিষয়টি অন্য মাত্রা পায়।












Click it and Unblock the Notifications