IND vs ENG:বড় ধাক্কা ভারতীয় দলে, আশঙ্কাকে সত্যি করে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ক্রিকেটার
হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অপ্রত্যাশিত হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পতন, এরইমধ্যে আরও বড় দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য। আশঙ্কাকে সত্যি করেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে চলেছেন রবীন্দ্র জাদেজা। আগামী ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে সম্ভবত খেলতে পারবেন না জাড্ডু।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হায়দরাবাদে প্রথম টেস্টের চতুর্থ দিনে চোটের কারণে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু করা অনিশ্চিত রবীন্দ্র জাদেজা। জাদেজার চোটের জায়গা স্ক্যান করা হয়েছে।সোমবার সন্ধ্যার মধ্যেই সেই রিপোর্ট এসে যাবে। তবে সূত্রের খবর অনুসারে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।

নিয়ম অনুসারে কোনও ক্রিকেটারের চোট লাগলে তাঁক স্ক্যান রিপোর্ট মুম্বইয়ে বোর্ড নিযুক্ত চিকিৎসক মণ্ডলীর কাছে পাঠাতে হয়। তাঁদের রিপোর্ট অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে সোমবার রাতের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে জাদেজা দলের মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে থাকবেন নাকি তাঁকে এনসিএতে পাঠানো হবে।
রবিবার হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হলেন। তার থেকেও উদ্বেগ জনক দৃশ্য দেখা গেল জাড্ডুর প্যাভিলিয়নে ফেরার সময়। দেখা যায় বেশ অস্বস্তিদায়ক ভাবেই সাজঘরে ফিরছেন জাদেজা। তখন থেকেই হ্যামস্ট্রিংয়ের আশঙ্কা দেখা যায়।
তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জাদেজার চোটের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোচ রাহুল দ্রাবিড়ও সেই প্রশ্ন এড়িয়ে যান। ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, ''সত্যি বলতে এখনও ফিজিয়োর সঙ্গে কথা বলতে পারিনি। ফিরে গিয়ে কথা বলব। তার পরেই বুঝতে পারব জাডেজার চোট কতটা গুরুতর।''
প্রথম ইনিংসে জাড্ডুর ৮৭ রানের ইনিংসটা সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে। জো রুট রবীন্দ্র জাডেজার শতরানের পথ রুদ্ধ করে দিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে জাদেজার সংগ্রহ মাত্র ২।
এরআগে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেও খেলতে পারেননি জাদেজা। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিলেন। তবে এই সিরিজে জাড্ডু না খেলতে পারলে তা টিমের কাছে বড় ধাক্কা হবে।












Click it and Unblock the Notifications