অর্জুন পুরস্কারের জন্য মনোনিত অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা
অর্জুন পুরস্কারের জন্য মনোনিত অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা
'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটারের তকমা ঘুচিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে লড়াকু ইনিংসের পর তাঁর ব্য়াট ঘুরিয়ে সমালোচলার জবাব দেওয়ার বীরত্ব ক্রিকেট বিশ্বের মণিকোঠায়। সেই বীরত্বের স্বীকৃতি দিতে চলেছে ভারত সরকারও। টিম ইন্ডিয়ার অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে অর্জুন পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে।

শনিবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জানিয়েছে, ৩০ বছরের এই বাঁ-হাতি ক্রিকেটার অর্জুন পুরস্কারের জন্য মনোনিত ১৯ জন ক্রীড়াবিদদের মধ্যে এক জন। এই খবরে খুশি ভারত তথা বিশ্বের ক্রীড়া মহল। জাদেজাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর ফ্যান সহ ভারতীয় নেটিজেনদের।
উল্লেখ্য, ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভালো খেলেও, মূল টুর্নামেন্টের শুরু থেকেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ হয়নি জাদেজার। এর জন্য বিভিন্ন মহল থেকে তাঁর দিকে নানা টিপন্নি উড়ে আসতে থাকে। ভারতের বাঁ-হাতি অল রাউন্ডারকে 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটারের কটাক্ষও শুনতে হয়।
তবে সুযোগ পেয়েছিলেন জাদেজা। আর তা হাতছাড়া করেননি তিনি। বল, ব্যাট হাতে এবং আউট ফিল্ডে তাঁর পারফরম্যান্স সমালোচকদের মুখ বন্ধ করে। ভারত বিশ্বকাপের সেমিফাইনাল হারলেও ওই ম্যাচে এমএস ধোনির সঙ্গে জাদেজার লড়াকু পার্টনারশিপ দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। ওই ম্যাচে ৫৯ বলে ৭৭ রান করেছিলেন জাদু। এহেন ক্রিকেটারের প্রশংসা এখন সব মহলে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications