বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে গায়ে ৯০-এর সোয়েটার, কোন বার্তা জাদেজার?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ৯০-এর জার্সি গায়ে ছবিতে কোন বার্তা জাদেজার?

আগামী জুনে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। হাই-ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে সোশ্যাল মিডিয়ায় এক অন্য পোশাকে ধরা দিলেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। বোঝালেন নিজের বক্তব্য। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই পোস্ট। একই ভাবে বিখ্যাত হয়েছে অজিঙ্ক রাহানের দেওয়া অন্য এক ছবিও।

৯০-এর জার্সি গায়ে জাদেজা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবীন্দ্র জাদেজার এক পোস্ট। যেখানে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের ৯০-এর দশকের টেস্ট জার্সির সোয়েটার গায়ে দেখা গিয়েছে। অল-রাউন্ডার লিখেছেন, 'রিওয়াইন্ড নাইনটিস'। এই জার্সি যে তাঁর ভীষণই পছন্দ হয়েছে, তাও জানাতে ভোলেননি জাড্ডু। আবেগতাড়িত হয়েছেন ক্রিকেট ফ্যানরাও।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন জার্সি গায়ে নামবে ভারত

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন জার্সি গায়ে নামবে ভারত

আগামী জুনে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ দশকের টেস্ট জার্সি গায়ে চাপিয়েই খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। সোশ্যাল মিডিয়ায় তারই ভূমিকা করেছেন রবীন্দ্র জাদেজা। যিনি গত জানুয়ায়িতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার সময় হাতে আঘাত পেয়েছিলেন। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেননি বাঁ-হাতি অল রাউন্ডার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হয়ে জাদেজার প্রত্যাবর্তন কেমন হয়, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

তৈরি অজিঙ্ক রাহানে

করোনা ভাইরাসের আবহে আপাতত মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ভারতীয় টেস্ট দলের সদস্যরা। আগামী ২ জুন ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এর জন্য মানসিক প্রস্তুতি প্রায় সেরে ফেলেছেন অজিঙ্ক রাহানেও। কোয়ারেন্টাইন বিধি লাগু থাকায় বাকিদের মতো নিজের হোটেল রুমেই শরীরচর্চা করতে হচ্ছে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ককে। তার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাটের ছবি পোস্ট করে তিনি যে ইংল্যান্ড সফরের জন্য মানসিকভাবে তৈরি, তা বুঝিয়ে দিয়েছেন রাহানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষা

আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। ইতিমধ্যে ম্যাচের সব টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। কারণ হাই-ভোল্টেজ ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+