IPL 2022: অধিনায়ক হিসেবে প্রথম জয় এই বিশেষ মানুষটিকে উপহার দিলেন রবীন্দ্র জাডেজা
IPL 2022: অধিনায়ক হিসেবে প্রথম জয় এই বিশেষ মানুষটিকে উপহার দিলেন রবীন্দ্র জাডেজা
চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক হিসেবে অর্জিত প্রথম জয় নিজের স্ত্রী রিভবা সোলাঙ্কিকে নিবেদন করলেন রবীন্দ্র জাডেজা। মঙ্গলবার (১২ এপ্রিল) ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ২৩ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পরাজিত করে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংসের ইতিহাসে তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাডেজা। কিন্তু তাঁর শুরুটা একেবারেই প্রত্যাশা মতো হয়নি। পর পর চার ম্যাচে হারের মুখ দেখার পর এই ম্যাচ জিততে মরিয়া ছিল সিএসকে। অবশেষে প্রথম জয়ের সন্ধান পেল গত বারের চ্যাম্পিয়নরা।
জাডেজার নেতৃত্বে পর পর চার ম্যাচে হারের মুখ দেখে সিএসকে। চার বারের চ্যাম্পিয়ন দল কখনও চার ম্যাচ পর পর পরাজিত হয়নি। স্বভাবতই জয়ে ফেরার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মরিয়া ছিল সিএসকে। অবশেষে রবীন উথাপ্পা এবং শিবম দুবের চওড়া ব্যাটের উপর ভর করে প্রথম জয়ের সন্ধান পেল গত বারের চ্যাম্পিয়নরা।
অধিনায়ক হিসেবে প্রথম জয় পাওয়ার দিন নিজের প্রিয়তমার কথা ভুললেন না জাডেজা। বরং সতীর্থ বা সমর্থকদের তুলনায় এই জয়কে সবধর্মিনীকে উৎসর্গ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করলেন তিনি। তিনি বলেন, "প্রথম কথা হল, অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম জয় এবং এই জয় আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই।"
এ দিন প্রথমে ব্যাটিং করে চার উইকেটের বিনিময়ে ২১৬ রান বোর্ডে তোলে চেন্নাই সুপার কিংস। শিবম দুবে করেন অপরাজিত ৯৫ এবং রবীন উথাপ্পার ব্যাট থেকে আসে ৮৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯৩/৯ রানে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। চেন্নাইয়ের হয়ে মহেশ থিকসানে চারটি উইকেট পেয়েছেন, তিনটি উইকেট পেয়েছে রবীন্দ্র জাডেজা। অপরাজিত ৯৫ রানের সৌজন্যে শিবম দুবে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।












Click it and Unblock the Notifications