রবীন্দ্র জাদেজা ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড! মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতেও বাজিমাত

শেন ওয়ার্নের পছন্দের রকস্টার (Rockstar)। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অস্ট্রেলিয়ান কিংবদন্তির প্রয়াণের কয়েক ঘণ্টার মধ্যেই মোহালি টেস্টে আজকের দিনের নায়কও হয়ে গেলেন। খেলার যা গতিপ্রকৃতি তাতে জাদেজার ম্যাচের সেরা হওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল। এদিন কপিল দেবের রেকর্ডটিও ভেঙে দিলেন জাড্ডু।

রবীন্দ্র জাদেজা ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড!

ভারতের পঞ্চম উইকেট পড়েছিল গতকাল ভারতীয় ইনিংসের ৬১.১ ওভারে ২২৮ রানের মাথায়। শ্রেয়স আইয়ার ২৭ রানে আউট হওয়ার পর ঋষভ পন্থের সঙ্গে জুটি বাঁধেন সাতে নামা জাদেজা। পন্থের সঙ্গে জাদেজার জুটিতে ওঠে ১০৪ রান। জাদেজা-অশ্বিন জুটিতে যোগ হয় আরও ১৩০। ভারতের অষ্টম উইকেটের পতন হয়েছিল ১১৪তম ওভারে ৪৭১ রানে। সেখান থেকে ১২৯.২ ওভারে ভারত ৮ উইকেটে ৫৭৪ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ১৫.২ ওভারে জাদেজা-শামির নবম উইকেট জুটিতে ওঠে ১০৩ রান।

রবীন্দ্র জাদেজা ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড!

রবীন্দ্র জাদেজা ক্রিজে ছিলেন ৩২৪ মিনিট। ২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস সাজানো ১৭টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান, দ্বিশতরানও হতেই পারত। কিন্তু ভারত ইনিংস ডিক্লেয়ার করায় সেটি হয়নি। তবে এই ইনিংস খেলার ফাঁকে কপিল দেবের রেকর্ড ভেঙে দেন জাদেজা। কপিল দেব সাতে নেমে ১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই খেলেছিলেন ১৬৩ রানের ইনিংস। সেই নজির এদিন পেরিয়ে গেলেন জাড্ডু। জাদেজা, কপিল ও ঋষভ পন্থ ছাড়া সাত বা তারও পরে নেমে টেস্টে শতরান করার নজির আর কোনও ভারতীয়র নেই। সাত বা তার পরে নেমে তিনটি শতরানের পার্টনারশিপে অবদান জাদেজা আর কেউ রাখতে পারেননি।

রবীন্দ্র জাদেজা ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড!

সাত বা তার নীচে নেমে সবচেয়ে বেশি রান করার নিরিখেও জাদেজার এই ইনিংসটিই থাকছে সবার আগে। এদিন জাদেজার থেকে দর্শকদের প্রাপ্তি ছিল সোর্ড-প্লে স্টাইলের সেলিব্রেশন। ব্যাটকে তরোয়াল চালানোর ভঙ্গিতে ঘোরাতে থাকেন জাদেজা। শতরানের পর বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজকে দেখা যায় হাতে জলের বোতল নিয়ে সোর্ড সেলিব্রেশনে মেতে জাদেজাকে কুর্নিশ জানাতে। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দুটি উইকেট হারিয়েছে এখনও পর্যন্ত। ১৭ রানে লাহিরু থিরিমানে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর হন। ১৮.২ ওভারে প্রথম উইকেট পড়ে ৪৮ রানে। ২৪.২ ওভারে ৫৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। জাদেজার শিকার হন অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনিও লেগ বিফোর হন ব্যক্তিগত ২৮ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+