আর প্রতিবাদ নয় সোশ্যাল মিডিয়ায়, এবার জবাব দিল স্যার জাদেজার ব্যাট
রবীন্দ্র জাদেজা জম্মু -কাশ্মীরের বিরুদ্ধে দ্বি শতরান করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ব্রাত্য তিনি।
দিন কয়েক আগেও রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছিল, বল হাতে, ব্যাট হাতে ধামাকা পারফরম্যান্স দিয়ে দলের কাজে নিজেকে লাগাচ্ছিলেন তিনি। কিন্তু তারপরই তাঁকে বিশ্রামে পাঠিয়ে দেন নির্বাচকরা।
সেই যে বিশ্রামে গেলেন রবীন্দ্র জাদেজা, তারপর আর ফিরে আসতে পারেননি জাতীয় দলে। শ্রীলঙ্কা সফর, অস্ট্রেলিয়া সফরে তাঁকে ও রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলেও তাঁর দলে ঠাঁই হয়নি। এবার কোনও কারণও দেখাননি তাঁরা।
.@imjadeja posts double ton; @namanojha35 scores 180; @ImIshant Sharma claims 3 wickets to peg Railways back in @paytm #RanjiTrophy Round 2 - Day 2 RECAP - https://t.co/k8H3NnoF9I pic.twitter.com/U1Nz5jcVuD
— BCCI Domestic (@BCCIdomestic) October 16, 2017
তবে ব্যাট হাতে যে উত্তর দিলেন তা কিন্তু তাঁকে মুছতে হবে না। জম্মু -কাশ্মীরের বিরুদ্ধে ২০১ রানের ইনিংসকে এভাবেই দেখছে ক্রিকেট মহল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা না পেয়ে রনজি ক্রিকেটকেই নিজের উত্তর দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন স্যার জাদেজা।
Click it and Unblock the Notifications